Tuesday, June 16, 2026

একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ, বহুতলে ছড়াল বাগবাজার বস্তির বিধ্বংসী আগুন

Date:

Share post:

এখনও নিয়ন্ত্রণে আসেনি বাগবাজারের আগুন। বস্তিতে থাকা একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে দ্রুত ছড়াচ্ছে আগুন। পাশাপাশি উত্তুরে হাওয়ার দাপটে দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। বস্তির পাশাপাশি ইতিমধ্যে বেশ কয়েকটি বাড়িও পুড়ে গিয়েছে৷  ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২৫টি ইঞ্জিন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও ইঞ্জিন আসতে পারে বলে জানা যাচ্ছে। আগুনের উৎসস্থল খুঁজে পেতে বেশ বেগ পেতে হচ্ছে ঘন জনবসতিপূর্ণ এলাকায়।

বুধবার সন্ধে বেলায় হঠাৎ করে বাগবাজার বস্তিতে আগুন (Fire)লেগে যায়। বস্তির একের পর এক বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার ফাটার আওয়াজ পাওয়া যাচ্ছে৷ ভিতরে অনেক দাহ্য বস্তু থাকায় আগুন আরও ব্যাপক আকার ধারণ করার সম্ভাবনা রয়ে যাচ্ছে৷ দ্রুত আগুন নেভাতে না পারলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে অনুমান৷ কিন্ত এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি৷ যদিও হতাহতের খবর এখনও পাওয়া যায়নি৷ আগুনের জেরে লকগেট ব্রিজ ও আশেপাশের রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে৷ সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে গিরিশপার্ক থেকে উত্তরমুখী যান চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে৷

দমকল আসতে দেরি করায় পুলিশ ও দমকলের সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে খবর।

আরও পড়ুন- মালদায় এসে পৌঁছাল করোনার ভ্যাকসিন

Advt

Related articles

কালীঘাটে বিধায়ক কুণালের উপর আক্রমণে পুলিশের জালে চন্দন-রবি, কী পরিচয় ধৃতদের!

প্রাক্তন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে সোমবার বিকেলে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেওয়ার সময় আক্রান্ত হন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল...

NEET-র প্রশ্ন ফাঁস রুখতে কঠোর পদক্ষেপ কেন্দ্রের, সাময়িক বন্ধ টেলিগ্রাম

নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস নিয়ে তোলপাড় দেশ। এবার সেই ঝুঁকি এড়াতে বড় পদক্ষেপ সরকারের। ভারতে সাময়িকভাবে ব্যান করা...

বৃষ্টির পূর্বাভাসের মাঝেও কমছে না গরম, অতিভারী বর্ষণ পাহাড়ে!

বঙ্গে বর্ষার মরসুম (Monsoon Season) শুরু হলেও আবহাওয়ার মেজাজ দেখে সেটা বোঝার উপায় নেই। মঙ্গলবার জেলায় জেলায় বৃষ্টির...

ভোটপ্রচারে উস্কানির অভিযোগে সিআইডি তলবে হাজিরা অভিষেকের

নির্ধারিত সময়ের মধ্যেই সিআইডি (CID) তলবে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধানসভা নির্বাচনের প্রচারে ডিজে বাজানোর...