Sunday, March 15, 2026

মাঠ দিল না পুরসভা: শিলিগুড়িতে দিলীপের সভা ঊনিশে, থাকতে পারেন শুভেন্দু

Date:

Share post:

বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের (Dilip GHosh) সভার জন্য মাঠ দিল না শিলিগুড়ি পুরসভা। বিজেপি (BJP) সূত্রে জানা গিয়েছে, আগামী ১৯ জানুয়ারি শিলিগুড়িতে দিলীপ ঘোষের (Dilip Ghosh) জনসভা করার কথা। সব ঠিকঠাক থাকলে ওই জনসভা দিয়েই উত্তরবঙ্গে পা রাখার কথা বিজেপিতে সদ্য আগত প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। যেখানে শুভেন্দুবাবুর হাত ধরে শিলিগুড়ি ও লাগোয়া এলাকার বেশ কয়েকজন তৃণমূল নেতা ও জনপ্রতিনিধিরও যোগদানের কথা রয়েছে। এমনকী, সেখানে সিপিএমের কয়েকজনও যোগ দিতে পারেন বলে বিজেপির তরফে দাবি করা হয়েছে। কিন্তু, সেই সভার জন্য বাঘা যতীন পার্ক ব্যবহারের অনুমতি চেয়েছিল বিজেপির দার্জিলিং জেলা কমিটি। শিলিগুড়ি পুরসভার তরফে বিজেপিকে জানিয়ে দেওয়া হয়েছে, ওই সময়ে মাঠে পূর্ব নির্ধারিত অনুষ্ঠান থাকায় তা জনসভার জন্য দেওয়া যাবে না।

বর্তমানে শিলিগুড়ি পুরসভা প্রশাসকমণ্ডলী চালাচ্ছে। সেই প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন হলেন শিলিগুড়ির সিপিএম বিধায়ক তথা প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য (Ashok Bhattachariya)। পুরসভা সূত্রের খবর, অশোকবাবু প্রশাসক হলেও অনুমতি দেওয়ার বিষয়ে আমলারাই প্রধান পরামর্শদাতার ভূমিকা পালন করেন। তার উপরে পুলিশের তরফেও সবুজ সংকেত প্রয়োজন। তাই একে দিলীপ ঘোষ, তার উপরে শুভেন্দু অধিকারীর আসার সম্ভাবনা থাকায় পুরসভা, পুলিশ-প্রশাসন সকলেই হিসেব কষে পা ফেলছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন- সৌরভের শরীরে ফের স্টেন্ট বসানো হবে কয়েকদিনের মধ্যেই, জানালেন অশোক ভট্টাচার্য

যদিও তৃণমূল (TMC) ও সিপিএমের (CPIM) একাংশের মতে, বিজেপি বাঘা যতীন পার্কের মাঠে জনসভা করতে চাইছে মানে খুব বেশি জনসমাগম হবে না। কারণ, বাঘা যতীন পার্কের যা আয়তন তাতে হাজার তিনেক জনসমাগম হলেই মনে হতে পারে ভিড় হয়েছে। বেশি ভিড় দেখাতেই বাঘা যতীন পার্কের দিকে বিজেপি ঝুঁকেছে বলে তৃণমূল-সিপিএমের একাংশ মনে করছেন। শিলিগুড়িতে এনজেপিতে রেলওয়ে ইন্সটিটিউটের মাঠ রয়েছে। তা পেতে বিজেপির অসুবিধে হওয়ার কথা নয়। কিন্তু, ওই মাঠ ভরাতে প্রচুর ঘাম ঝরাতে হবে বিজেপিকে। দলীয় সূত্রের খবর, শুধু শহরের ৪৭টি ওয়ার্ডের লোক দিয়ে তা হবে না এবং গ্রাম থেকে গাড়ি বোঝাই করে লোক আনার ব্যবস্থা করতে হবে। বিজেপির জেলা কমিটির এক নেতা জানান, বাঘা যতীন পার্ক না পেলেও জনসভা হবে এবং দিলীপ ঘোষের কথা শুনতে মাঠে ও লাগোয়া এলাকায় ভিড় উপচে পড়বে। উপরন্তু, শুভেন্দু অধিকারী এলে তা আরও ঠাসাঠাসি হয়ে যাবে বলে ওই জেলা বিজেপি নেতার দাবি।

আরও পড়ুন- একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ, বহুতলে ছড়াল বাগবাজার বস্তির বিধ্বংসী আগুন

Advt

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...