Saturday, March 14, 2026

বিদেশে ফের বড় পদ, গর্বিত করলেন প্রসূন মুখোপাধ্যায়

Date:

Share post:

আবার গর্বিত করলেন প্রসূন মুখোপাধ্যায় ( prasun mukherjee)। সিঙ্গাপুরের অনাবাসী বাঙালি শিল্পোদ্যোগী প্রসূনবাবু এবার ল্যাটিন আমেরিকান বিজনেস গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন। দেশের ডেপুটি প্রাইমিনিস্টার ও সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের চেয়ারম্যান লিম মিং ইয়াং তাঁকে এই অনুরোধ করেছেন। প্রসূনবাবুও জানিয়েছেন, নতুন এই দায়িত্ব তিনি গ্রহণ করছেন উপ প্রধানমন্ত্রীর অনুরোধে।

 

নতুন বছরের শুরুতেই ল্যাটিন আমেরিকান বিজনেস গ্রুপ তৈরি হচ্ছে। সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের ছত্রছায়ায় এই নতুন সংস্থা কাজ করবে। মূল লক্ষ্য সিঙ্গাপুরের বাণিজ্য জগতের সঙ্গে লাতিন আমেরিকার শিল্পোদ্যোগীদের মেল বন্ধন ঘটানো। এতে যে আন্তর্জাতিক বাণিজ্য জগতে এক নতুন শক্তির আবির্ভাব হবে, তা বলার অপেক্ষা রাখে না। প্রসূনও উৎসাহী।

ইউনিভার্সাল সাকসেস এন্টারপ্রাইজ লিমিটেডের কর্ণধার প্রসূন মুখোপাধ্যায়। সিঙ্গাপুরের বাণিজ্য জগতের জনপ্রিয় মুখ। বিদেশের মানুষও তাঁকে শিল্পদ্যোগী হিসাবে চেনেন। এই মুহূর্তে তিনি সাউথ এশিয়ান বিজনেস গ্রুপের ভাইস চেয়ারম্যান। গ্লোবাল কানেক্টের সদস্য এবং সিঙ্গাপুর ইন্দোনেশিয়া বিজনেস গ্রুপের ভাইস চেয়ারম্যান। সেই সঙ্গে নতুন দায়িত্ব। প্রসূন জানাচ্ছেন, ডেপুটি প্রাইমিনিস্টার যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব পালনের প্রাথমিক কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছেন।

আরও পড়ুন:ক্ষতিগ্রস্থদের সব দায়িত্ব নিচ্ছে সরকার, বাগবাজার বস্তিতে এসে আশ্বাস মুখ্যমন্ত্রীর

Advt

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...