Thursday, May 14, 2026

পৌষ সংক্রান্তিতে শীতের দাপট বাড়ল উত্তরে, সিকিমে তাপমাত্রা নামল মাইনাস চার ডিগ্রিতে

Date:

Share post:

পৌষ সংক্রান্তিতে জমিয়ে ঠান্ডা পড়েছে শিলিগুড়িতে (Siliguri)। লাগোয়া রাজ্য সিকিমের সবচেয়ে উঁচু এলাকা নাথু লায় (Nathu la) তাপমাত্রা মাইনাস চার ডিগ্রি সেলসিয়াস। রাস্তা পুরু বরফে মোড়া। সিকিমের ছাঙ্গু-নাথু লার রাস্তায় আপাতত পর্যটকদের যান চলাচল প্রায় বন্ধ। যতটুকু চলছে তাও সামরিক বাহিনীর বিশেষ অনুমতি নিয়ে। সিকিমের কয়েকটি এলাকার বৃষ্টি (Rain) হচ্ছে।

সমতল শিলিগুড়ি এবং দার্জিলিং (Darjeeling), কালিম্পঙে (Kalimpong)ও মিলেছে বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২৪ ঘণ্টা উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। শিলিগুড়িতেও কয়েক পশলা বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই ভুটান লাগোয়া এলাকায় অল্পবিস্তর বৃষ্টি হয়েছে। জয়গাঁতে ঝিরঝিরে বৃষ্টিতে শীত বেড়েছে।
দার্জিলিঙের পাহাড়ি অঞ্চলে, কার্শিয়াঙের রাস্তা সকাল থেকেই ঘন কুয়াশার আড়ালে চলে গিয়েছে। পাহাড়ের পথে গাড়িও কম চলছে। শিলিগুড়িতেও কনকনে ঠান্ডা জনজীবন কিছুটা বিপর্যস্ত। তবে কিছুক্ষণের জন্য হলেও শিলিগুড়িতে সূর্যের দেখা মিলেছে।

আরও পড়ুন:বাংলায় দ্রুত আসন-রফা সেরে জোটের প্রচার চান সোনিয়া

Advt

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...