Saturday, March 14, 2026

ধাক্কা অব্যাহত, এবার স্থায়ীভাবে ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করল স্ন্যাপচ্যাট

Date:

Share post:

টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের পর এবার স্ন্যাপচ্যাট। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া স্ট্রাইক অব্যাহত। আমেরিকার ক্যাপিটল হিলের (capitol hill) হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিল স্ন্যাপচ্যাট (Snapchat)।

 

 

 

 

 

এর আগে ট্রাম্পের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল ফেসবুক ও টুইটার৷ অশান্তি ছড়ানোর আশঙ্কায় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে তাঁর ইউটিউব চ্যানেলও৷ ইউটিউবে সম্প্রতি ট্রাম্পের একটি ভিডিও ঘিরে হিংসাত্মক পরিস্থিতি তৈরির আশঙ্কায় তড়িঘড়ি এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। দ্রুত মুছে দেওয়া হয় ভিডিয়োটি৷ টুইটারে সর্বোচ্চ সংখ্যক ফলোয়ার থাকা সত্ত্বেও ট্রাম্পের অ্যাকাউন্টটি পাকাপাকিভাবে বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। একই কারণে এবার তিনি ধাক্কা খেলেন স্ন্যাপচ্যাটে৷ এই বিষয়ে স্ন্যাপচ্যাটের মুখপাত্র বলেন, গত সপ্তাহেই আমরা ঘোষণা করেছিলাম বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে৷ আমাদের স্ন্যাপচ্যাট কমিউনিটির স্বার্থে দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিয়ে ভাবা হয়েছে৷ গত কয়েক মাস ধরে সংস্থার কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করার অভিযোগ রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে৷ স্ন্যাপচ্যাটের মাধ্যমে ভুল বার্তা ছড়িয়ে পড়া রুখতে ও জনগণের নিরাপত্তার স্বার্থে আমরা স্থায়ীভাবে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি৷

নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই নিজের পরাজয় মেনে নিতে পারেননি ডোনাল্ড ট্রাম্প। শুরু থেকেই তিনি ভোটে কারচুপির অভিযোগ তুলেছিলেন। সম্প্রতি সমর্থকদের উদ্দেশে হাল না ছাড়ার আহ্বান জানান৷ এর পরেই ক্যাপিটল হিলে আইনসভার সদস্যদের আটকে শুরু হয় ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ। ক্যাপিটল বিল্ডিংয়ের ভিতরে ঢুকে পড়ার চেষ্টা করেন কয়েক হাজার সশস্ত্র উন্মত্ত জনতা। পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়। ঘটনায় প্রাণ হারান এক পুলিশ ও এক মহিলা সহ পাঁচ জন।

আরও পড়ুন:পৌষ সংক্রান্তিতে শীতের দাপট বাড়ল উত্তরে, সিকিমে তাপমাত্রা নামল মাইনাস চার ডিগ্রিতে

Advt

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...