Saturday, June 20, 2026

বাগবাজারের পর এবার জ্বলছে নিউটাউনের ঝুপড়ি

Date:

Share post:

বাগবাজারের ক্ষত এখনও দগদগে। তারই মাঝে ২৪ ঘন্টা পেরোয় নি। এ বার নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ড। এখানেও সেই এক ছবি। ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকলের গাড়ি সহজে পৌঁছাতে পারল না। যদিও স্থানীয়রা তা নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন । আতঙ্কে রাস্তায় বেরিয়ে এলেন বাসিন্দারা। বিকট শব্দও শোনা গেল। ফলে আতঙ্ক বাড়ল বই কমল না।
শেষপর্যন্ত ঘটনাস্থলে একের পর এক ইঞ্জিন পৌঁছালো। ততক্ষণে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন স্থানীয়া বাসিন্দারাও।
দমকল সূ্ত্রে জানা গিয়েছে , নিউটাউনের সুলুংগিরি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় দূর থেকে পাইপের মাধ্যমে জল দেওয়া হচ্ছে। সন্ধেতে হাওয়ার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দমকলকর্মী এবং স্থানীয়রা আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। তবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আতঙ্কে ভুগছেন এলাকাবাসী।
গতকাল ঠিক একই ভাবে বাগবাজারে বস্তিতে একের পর এক সিলিন্ডার ফেটে বিস্ফোরণ ঘটে। সব পুড়ে ছাই হয়ে যায় । নিউটাউনের ওই বস্তিতে কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমদলের ইঞ্জিন এখনও ঘটনাস্থলে রয়েছে। এলাকায় রয়েছেন পুলিশকর্মীরাও।

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...