Tuesday, February 17, 2026

রাজভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

Date:

Share post:

রাজভবনে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Bandyopadhyay)। রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) সঙ্গে টানা একঘন্টা ধরে  বৈঠক করেন তিনি। রাজ্যপাল ট্যুইট করে নিজেই এই বৈঠকের কথা জানান।

সূত্রের খবর রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) আমন্ত্রণেই রাজভবনে আসেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Bandyopadhyay)। বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ রাজভবনে আসেন মুখ্যসচিব। প্রায় ১ ঘণ্টা বৈঠকের পরে রাজভবন থেকে বের হন মুখ্যসচিব। সূত্রের খবর, রাজ্যপাল ও মুখ্যসচিবের বৈঠকের বিষয়বস্তু ছিল রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আগে একাধিকবার টুইটে ক্ষোভ প্রকাশ করেন ধনকড়। সুষ্ঠু নির্বাচন পরিচালনার দাবি তিনি জানিয়েছেন। রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্নও তুলেছেন। এমতাবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপাল ও মুখ্যসচিবের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল।

 

আরও পড়ুন- ৮০ বছরের বেশি বয়স্ক ও শারীরিকভাবে অক্ষমদের জন্য পোস্টাল ব্যালট: সূত্র

Advt

spot_img

Related articles

কবে খুলছে কেদারনাথের দরজা, ঘোষণা চারধামের সময়সূচি

শিবরাত্রির পরেই চারধাম (Char Dham Yatra 2026) যাত্রীদের জন্য সুখবর! আগামী ২২ এপ্রিল খুলতে চলেছে কেদারনাথের দরজা (Kedarnath...

খুনের পরে আত্মার সঙ্গে কথা, লাশের সঙ্গে সঙ্গম! ইন্দোরে এমবিএ ছাত্রীর নৃশংস পরিণতি

প্রেমের টান নাকি বিকৃত মানসিকতা? নিজের প্রেমিকাকে নৃশংসভাবে খুন করার পর তাঁর মৃতদেহের পাশেই বসে বিয়ার খেলেন প্রেমিক,...

রঞ্জির সেমিতে বাংলার দাপট, জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৮ উইকেট শামির 

কল্যাণীর মাঠে বাংলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। রঞ্জির সেমিতে বাংলার ৩২৮ রানের জবাবে জম্মু-কাশ্মীরের...

১৯৯২-এর ৬ ডিসেম্বরের ঘটনা পূর্ব পরিকল্পিত! বিস্ফোরক দাবি তৃণমূল সুপ্রিমোর

১৯৯২-এর ৬ ডিসেম্বরের ঘটনা পূর্ব পরিকল্পিত! বিস্ফোরক দাবি করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবিপি আনন্দের...