Sunday, March 15, 2026

‘কৃষকদের ধ্বংস করতেই কৃষি আইন’, অন্নদাতাদের সমর্থনে রাস্তায় নামলেন রাহুল-প্রিয়াঙ্কা

Date:

Share post:

এতদিন শুধু সোশ্যাল মিডিয়াতে(social media) আটকে ছিলো প্রতিবাদ। অবশেষে সোশ্যাল মিডিয়ার বাঁধন ডিঙিয়ে ৩ কৃষি আইনের(farm law) বিরোধিতায় এবার রাস্তায় নামল কংগ্রেস(Congress) নেতৃত্ব। শুক্রবার দিল্লিতে লেফটেন্যান্ট গভর্নর অনিলের বাসভবনের সামনে বিক্ষোভ দেখানো কংগ্রেস। আর সেই বিক্ষোভ নেতৃত্ব দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi) ও সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী(Priyanka Gandhi)। সুর চড়ালেন, অবিলম্বে এই তিন কৃষি আইন প্রত্যাহার করে নিতে হবে কেন্দ্রীয় সরকারকে(central government)।

কেন্দ্রীয় সরকারের আনা তিনটি কৃষি আইনকে কৃষক বিরোধী আখ্যা দিয়ে এদিনের বিক্ষোভ মিছিলে রাহুল গান্ধী বলেন, ‘বিজেপি সরকারকে এই আইন প্রত্যাহার করতেই হবে। তা না হওয়া পর্যন্ত পিছু হটবে না কংগ্রেস। এই আইনে কৃষকদের কোনও উপকার হবে না। বরং তাঁদের শেষ করে দিতেই এই আইন আনা হয়েছে।’ বলার অপেক্ষা রাখে না, ‘ধরি মাছ না ছুঁই পানি’ নীতির বাইরে বেরিয়ে এবার কৃষি আইনের বিরোধিতায় সম্মুখসমরে নামল বিরোধী দল কংগ্রেস। শুক্রবার সারাদিন কৃষক অধিকার দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস নেতৃত্ব। পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যের রাজ ভবনের সামনে বিক্ষোভ দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে।

আরও পড়ুন:বিধানসভা ভোটের আগে রাজ্যে পুরভোট নয়, হতে পারে জুলাইয়ে

উল্লেখ্য, কৃষি আইনের বিরোধিতায় কংগ্রেস কেন সক্রিয় ভূমিকা নিচ্ছে না তা নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠেছিল। রাহুল গান্ধীর গাছাড়া মনোভাব নিয়ে শাসক শিবিরের নেতারাও তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি। এই সমস্ত কিছুর মাঝেই গত ৯ জানুয়ারি দলীয় বৈঠক ডাকে কংগ্রেস। সেখানে নেতৃত্ব দেন প্রিয়াঙ্কা গান্ধী। কৃষি আইন নিয়ে দলের অবস্থান কী হবে এই প্রশ্নের উত্তর খুঁজতেই ডাকা হয় বৈঠক। সিদ্ধান্ত নেওয়া হয় আর ব্যাকফুট নয় একেবারে ঝাঁপিয়ে পড়ে কৃষি আইনের বিরোধিতা করবে দল। এরপরই রাজধানীতে বিক্ষোভ মিছিলে হাঁটল কংগ্রেস। আর সেই মিছিলে নেতৃত্ব দিলেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী।

Advt

spot_img

Related articles

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...

রবিবাসরীয় মহানগরীতে কালবৈশাখীর সর্তকতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় 

ছুটির দিনে ৭০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস (Rain with Thunderstorm alert) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক...