Monday, March 16, 2026

শীত আর মাত্র কয়েকদিনের অতিথি

Date:

Share post:

শীত(winter) এবার বিদায় নিল বলে। আর মাত্র কয়েকটা দিনের অতিথি। তারপরেই বসন্ত জাগ্রত দ্বারে। অন্তত আলিপুর আবহাওয়া দফতরের (alipore weather office) পূর্বাভাস এমন তথ্যই দিচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকেই  রাজ্যজুড়ে বাড়বে তাপমাত্রা। শনিবার সকালেও মহানগরের (kolkata)আকাশে সামান্য কুয়াশা ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে গেছে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৮ শতাংশ।

তবে মহানগরের গরমে হাঁসফাঁস অবস্থা হলেও জেলায় কিন্তু শীত বিদায় নিচ্ছে না এখনই। । জেলায় (distrcits) তাপমাত্রার পারদ এখনও মোটামুটি ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচেই রয়েছে। পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ৭.৪ ডিগ্রি সেলসিয়াস। আসানসোলের তাপমাত্রা ১০.৩ এবং পানাগরে ১০.১ ডিগ্রি তাপমাত্রা। কৃষ্ণনগর এবং বীরভূমের শ্রীনিকেতনের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস।নতুন বছর শুরুর কয়েকদিনের মধ্যেই বাংলায় উধাও হয়ে গিয়েছিল শীত। পৌষেও গ্রীষ্মের আমেজ উপভোগ করতে পারছিলেন রাজ্যবাসী। শীতেও শুধু সুতির পোষাক ছাড়া কিছু গায়ে রাখা যাচ্ছিল না। । তবে  আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো মকর সংক্রান্তির আগে পারদ পতন হয়। কিন্তু  শীত দীর্ঘস্থায়ী হল না। কারণ, সোমবার থেকে ক্রমশ বাড়বে তাপমাত্রার পারদ। যদিও মঙ্গল ও বুধবার দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advt
spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...