Wednesday, June 24, 2026

প্রথম করোনা আক্রান্তর খোঁজে চিনে হু-র দল

Date:

Share post:

প্রথম কে করোনা আক্রান্ত হয়েছিলেন? তার খোঁজে চিনে একটি বিশেষজ্ঞ টিম পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার(World Health Organisation)। করোনা ভাইরাসের (Corona Virus) উৎস সন্ধানে চিনের উহান প্রদশে তদন্ত চালাচ্ছে বিশেষজ্ঞ দল। গত বৃহস্পতিবার তদন্তকারী দলটি চিনে পৌঁছেছে।  কিন্তু প্রথম আক্রান্তর (first affected)খোঁজ কোনোদিন পাওয়া যাবে কি? তা নিয়ে সংশয়ে খোদ  হু বিশেষজ্ঞরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা মহামারী বিশেষজ্ঞ মারিয়া ভন কারকোভ বলেন, “প্রথম কোন ব্যক্তির শরীরে হানা দিয়েছিল করোনা ভাইরাস তা হয়তো কোনও দিন জানা সম্ভব হবে না।” বিশ্লেষকদের মতে, তদন্ত চলাকালীন (WHO)-এর এহেন মন্তব্য চিনকে সুবিধাজনক অবস্থানে পৌঁছে দিল। কারণ, ইউহান করোনার উৎস নয়। বরাবর এমনটাই দাবি করে এসেছে বেজিং। এবার নিজেকে নির্দোষ প্রমাণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টকেই হাতিয়ার করবে জিনপিং প্রশাসন। প্রসঙ্গত, গোড়া থেকেই করোনা নিয়ে তথ্য গোপন করার অভিযোগ রয়েছে চিনের বিরুদ্ধে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে শি জিনপিং প্রশাসনের দাবিও মিথ্যা। পরিস্থিতি যে সত্যিই উদ্বেগজনক তা প্রমাণ করে দেশটির উত্তরের শহর শিজিয়াজুয়াংয়ে শতাধিক মানুষ সংক্রমিত হওয়ায় ১ কোটি ১০ লক্ষের বেশি মানুষকে লকডাউনের আওতায় নিয়ে এসেছে কমিউনিস্ট দেশটি। এমনও তত্ত্ব উঠে এসেছে যে, এটা নাকি রাসায়নিক অস্ত্র। যদিও সেই তত্ত্বকে সরাসরি খারিজ করে চিন। কিন্তু তার পরেও বিষয়টি নিয়ে সন্দেহ থেকেই গিয়েছিল।

প্রথম থেকেই আমেরিকা-সহ (America) একাধিক প্রথম সারির দেশ (first world country)করোনার ভয়াবহ সংক্রমণের জন্য চিনকে দায়ী করে আসছে। আর সেই অভিযোগ যে একেবারেই ফেলে দেওয়ার নয় তার প্রমাণ একটি রিপোর্ট প্রকাশ্য চলে আসা।  চিনের স্থানীয় স্বাস্থ্যকর্মীদের একটি গোপন রিপোর্টে দাবি করা হয়, প্রথমদিকে করোনা সংক্রমণের কথা গোপন রেখেছিল হুবেই-এর প্রশাসন। স্থানীয় চিকিৎসকদের মতে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ পর্যন্ত হুবেইয়ে সংক্রমণের সংখ্যা ছিল ৫ হাজার ৯১৮। কিন্তু সরকারি পরিসংখ্যানে এর অর্ধেক দেখানো হয়েছিল। ফলে, কোনও ব্যবস্থা না নেওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে ভাইরাসটি।
Advt

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...