Thursday, May 14, 2026

আর অপেক্ষা করতে পারছেন না কঙ্গনা! কোন জিনিসের জন্য অপেক্ষা তাঁর?

Date:

Share post:

করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য উৎসুক বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। শনিবার দেশজুড়ে শুরু হয়েছে করোনার টিকাকরণ। সকাল সাড়ে ১০ টা নাগাদ টিকাকরণের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। আর তারপরই এইমসের (AIIMS) ডিরেক্টর চিকিৎসক রণদীপ গুলেরিয়া (Randeep Guleria) ওই ভ্যাকসিন নেন। আর তা দেখেই আর অপেক্ষা করতে পারছেন না কঙ্গনা।

গুলেরিয়ার ভ্যাকসিন নেওয়ার একটি ভিডিও তিনি নিজের টুইটারে শেয়ার করেন। সেখানেই ক্যাপশনে কোভিডের (COVID 19) টিকাকরণের প্রক্রিয়াকে দারুণ বলে উল্লেখ করেন বলিউড অভিনেত্রী। সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পর থেকে একের পর এক মন্তব্যের জেরে বিতর্কে জড়ান কঙ্গনা রানাউত। তিনি যে শুধু বলিউডের অভিনেতা অভিনেত্রীর কথা বলে বিতর্কে জড়িয়েছেন তেমনটা নয়। তিনি রাজনীতিতেও ঢুকে একের পর এক মন্তব্য করেছেন। এভহাড়াও কখনও শাহিনবাগের আন্দোলন নিয়ে কটাক্ষ করেন কঙ্গনা, আবার কখনও কৃষক আন্দোলেন নিয়ে মুখ খুলতেও দেখা যায় তাঁকে। এমনকী, শাহিনবাগের বিলকিস বানো দাদিকে ১০০ টাকা পারিশ্রমিকের বিনিময়ে যে কোনও আন্দোলনের সঙ্গে যুক্ত করা যায় বলেও মন্তব্য করেন কঙ্গনা । এসবের জেরে বিস্তর বিতর্কের মুখেও পড়তে হয়েছে তাঁকে।

তবে কঙ্গনা এই মূহুর্তে এইমস-এর ডিরেক্টরকে ভ্যাকসিন নিতে দেখে তিনি আর অপেক্ষা করতে পারছেন না এটাই ‘বড়’ কথা।

আরও পড়ুন-নতুন জীবনে পা রাখলেন ত্বরিতা-সৌরভ, রইল অ্যালবাম

Advt

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...