Thursday, May 14, 2026

রাজীবকে স্বাগত জানালেন দিলীপ, পাল্টা দিলেন সৌগত

Date:

Share post:

”ওনাকেই সিদ্ধান্ত নিতে হবে বোঝা নিয়ে ওই দলে থাকবেন কি-না। সম্মান চাইলে বিজেপির দরজা ওনার জন্য খোলা। ওনাকে বিজেপিতে স্বাগত জানাতে আমাদের অসুবিধা নেই।” বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এমনই মন্তব্য করলেন বিজেপি (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

তিনি আরও বলেন, “দলের উপর তৃণমূলে নেত্রীর কোনও নিয়ন্ত্রণ নেই। সমাধান চাইলে আমাদের সঙ্গে আসুন। পার্টির মধ্যে থেকে লড়াই চালাতে চাইলে করুন। ওই পার্টিতে চাওয়া-পাওয়ার কিছু নেই। বিকল্প ভাবতে হবে। এই ধরনের যোগ্য লোককে নিয়ে বাংলার উন্নয়ন করতে পারি।”

আজ, শনিবারের বারবেলায় পূর্ব ঘোষণা অনুযায়ী ফেসবুক লাইভ করেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। যেদিকে নজর ছিল রাজনৈতিক মহলের। যদিও তিনি দল ছাড়বেন বা দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে এমন কোনও মন্তব্য করেনি। অবশ্য ইঙ্গিতপূর্ণভাবে আরও ধৈর্য্য ধরার কথা বলেছেন। কিন্তু একইসঙ্গে দলনেত্রীর প্রতি তাঁর আনুগত্য, দলনেত্রীর আদর্শেই তাঁর পথচলা ইত্যাদি শব্দগুচ্ছ ব্যবহার করেছেন রাজীব।

তবে ফেসবুক লাইভে রাজীব দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন বলে মত দিলীপ ঘোষের। অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতির এমন দাবিকে উড়িয়ে দিয়েছেন বর্ষীয়ান তৃণমূল (TMC) সাংসদ (MP) সৌগত রায় (Sougata Roy)। পাল্টা সৌগতবাবুর দাবি, “রাজীব কিছু সমস্যার কথা তুলে ধরলেও দল ছাড়ার কথা একবারও বলেনি। নিজের অনুভূতি প্রকাশ করেছেন। যে কোনও গণতান্ত্রিক দলে স্বাধীনভাবে মত প্রকাশ করা যায়। রাজীব সেই পথেই হেঁটেছে। এর মধ্যে অন্যায় বা দলবিরোধী কিছু দেখছি না।”

সৌগত রায় আরও বলেন, “রাজীব তার সমস্যা অসুবিধার কথা ভদ্রভাবে বলেছে। এটা দলের ক্ষেত্রে কিছুটা অস্বস্তিকর। তবে রাজ্যে সমস্যা রয়েছে, আমরা জানি। সব সমস্যার সমাধান করতে পারিনি। কেউই পারবে না। রাজীবের সঙ্গে কথা বলা হবে। কিন্তু দল ছাড়ার মতো একটিও কথা ওর মুখ থেকে বেরোয়নি।”

আরও পড়ুন:কোভিশিল্ড ভ্যাকসিন নিলেন সিরাম কর্তা আদর পুনাওয়ালা

Advt

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...