Tuesday, May 12, 2026

গোষ্ঠীদ্বন্দ্ব ঝেড়ে ফেলতে মালদা তৃণমূলে বড়সড় রদবদল

Date:

Share post:

মালদহ তৃণমূলে বড়সড় রদবদল৷ ভোটের মুখে তৃণমূলের (TMC) মালদহ (Malda) জেলা কমিটির চেয়ারম্যান পদ থেকে সরানো হল মোয়াজ্জেম হোসেনকে। পরিবর্তে নতুন চেয়ারম্যান হলেন প্রাক্তণ মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরি ( krishnendu choudhury) আর মোয়াজ্জেম হোসেনকে করা হলো দলের রাজ্য সহ-সভাপতি।

জেলায় নতুন আরও দু’জন কো-অর্ডিনেটর নিয়োগ করাও হয়েছে। নতুন দুই কো-অর্ডিনেটর হলেন, বিধায়ক সাবিনা ইয়াসমিন ও হেমন্ত শর্মা।জেলা সংগঠনের কোর কমিটিতে আনা হয়েছে বিধায়ক নীহাররঞ্জন ঘোষকে। কলকাতায় দলের উচ্চ পর্যায়ের বৈঠকে এই রদবদল চূড়ান্ত করা হয়েছে। ওই বৈঠকে জেলার শীর্ষ নেতাদের পাশাপাশি ছিলেন ছিলেন সুব্রত বক্সি, প্রশান্ত কিশোর।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে মালদহে একটি আসনও পায়নি তৃণমূল কংগ্রেস। একই অবস্থা হয় ২০১৯-এর লোকসভা নির্বাচনেও৷ ওই জেলার দুটি আসনের একটিও তৃণমূল দখল করতে পারেনি৷ শুধু আসন না পাওয়াই নয়, জেলায় গত কয়েক বছরে ধারাবাহিকভাবে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব বেড়েই চলেছে৷ ২০২১-এর ভোটে এসবের প্রভাব যাতে না পড়ে সেকারনেই সংগঠনের রদবদল করা হয়েছে বলে তৃণমূলের অন্দরের খবর৷ আগামী দু-তিন দিনের মধ্যেই জেলাস্তরে আলোচনা করে পূর্ণাঙ্গ ব্লক ও অঞ্চল কমিটি ঘোষণা করা হবে।

মালদহে ১২টি বিধানসভা আসন আছে। ২০১৬-তে জেলায় ১১ টি আসনে জিতেছিল বাম-কংগ্রেস জোট। একমাত্র আসন বৈষ্ণবনগর জিতেছিল বিজেপি। এরপর হবিবপুর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে জিতে জেলায় শক্তি বাড়ায় বিজেপি। ২০১৯ লোকসভা নির্বাচনে জেলার ১২ বিধানসভার মধ্যে ছটিতে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি৷ আগামী বিধানসভা নির্বাচনে মালদহে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা প্রবল।

আরও পড়ুন:‘দরজা এবার ছোট করছি, বন্ধও করে দেবো’, দলবদল প্রসঙ্গে বোধোদয় দিলীপ ঘোষের

Advt

Related articles

চন্দ্রনাথ খুনের তদন্তে সিবিআই, আজই রাজ্যের থেকে দায়িত্ব নেবে কেন্দ্রীয় সংস্থা

ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচন পরবর্তী হিংসার ছবি ধরা পড়েছে। গত ৬ মে উত্তর ২৪ পরগনার...

অসুস্থ মদন, হাসপাতালে ভর্তি করা হল কামারহাটির বর্ষীয়ান নেতাকে 

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। প্রস্রাবের সমস্যার কারণেই সোমবার (১১মে) রাতে তাঁকে...

চিকিৎসা পরিষেবায় শিল্পীদের সুবিধার্থে বড় পদক্ষেপ আর্টিস্টস ফোরামের

ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artist's Forum) সদস্যদের জন্য সুখবর। সংস্থার সঙ্গে যুক্ত...

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...