Thursday, March 5, 2026

বাঙালি ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে রাজপথে বাংলাপক্ষ

Date:

Share post:

চাকরি-ঠিকাকাজ-টেন্ডারে ভূমিপুত্র তথা বাঙালিদের সংরক্ষণের দাবিতে আজ, রবিবার ধর্মতলায় সমাবেশ করল বাংলা পক্ষ।
কর্মক্ষেত্রে ভূমিপুত্রদের সংরক্ষণের দাবিতে ধর্মতলার রানি রাসমণি রোডে আয়োজন করা হয়েছিল এই জনসভা। পশ্চিমবঙ্গে সরকারি এবং বেসরকারি চাকুরিক্ষেত্র সহ ঠিকা কাজ, হকারি লাইসেন্স এবং টেন্ডারে বাঙালিদের জন্য পদ সংরক্ষিত হোক, দাবি এই সংগঠনের।
সংগঠনের তরফ থেকে কৌশিক মাইতি জানিয়েছেন, বিভিন্ন জায়গায় অবাঙালিরা বাঙালিদের মারধর করেছেন। প্রচুর এমন অভিযোগ আসছে। পাশাপাশি সরকারি বিভিন্ন উচ্চপদে বাঙালিদের জায়গায় অবাঙালিরা বেশি করে জায়গা পাচ্ছেন। বিভিন্ন কাজে বাঙালিদের অগ্রাধিকার দিতে হবে। বাংলা বাদে দেশের প্রায় প্রতিটি রাজ্য তাদের ভূমিপুত্রদের জন্য সরকারি এবং বেসরকারি কর্মক্ষেত্রে সুবিধা দেয় বলে দাবি বাংলা পক্ষের।

spot_img

Related articles

পশ্চিম এশিয়ার যুদ্ধে বিশ্বের দুই ভাগ স্পষ্ট: ভারতের কী হবে, প্রশ্ন

হরমুজ প্রণালী দিয়ে কোনও দেশের জাহাজ যাবে না। ঘোষণা করার পর আবার মত বদল ইরানের। চিনকে (China) অনুমতি...

রাতভর CEO দফতরে ধর্নায় বামেরা! BJP-র বি-টিম তকমা মুছতে দেরিতে কমরেডরা, ব্যাখ্যা তৃণমূলের

নির্বাচন ঘোষণার আগে হঠাৎই সিইও দফতরে বামেরা। একদিকে নির্বাচনের আগে খাস কলকাতায় বহুদিন পরে লাল ঝাণ্ডা যে এখনও...

সেমির আগে ভক্তিতে আস্থা, ইংল্যান্ডের বিরুদ্ধে জানুন ভারতের সম্ভাব্য একাদশ

টি২০ বিশ্বকাপে (T20 World Cup Final)ফাইনালে উঠার লক্ষ্য নিয়ে লক্ষ্মীবারের সন্ধ্যায় ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত(India)। মুম্বই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই...

নাবালকের হাত থেকে চলল গুলি! মানিকচকে আহত ৩

মালদহের মানিকচকে দোল নিয়ে আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বুধবার সন্ধ্যায় রঙ খেলাকে কেন্দ্র করে গুলি চলার (firing)...