Thursday, May 14, 2026

আগামী সপ্তাহেই আরও ভ্যাকসিন আসছে রাজ্যে

Date:

Share post:

শনিবারই দেশ জুড়ে করোনার গণ টিকাকরণের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এরপর নবান্ন (Nabanna) থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টিকাকরণ কর্মসূচি পর্যবেক্ষণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সেই সময়ই মুখ্যমন্ত্রী অভিযোগ তুলেছিলেন, রাজ্যে পর্যাপ্ত করোনার ভ্যাকসিন আসেনি। রবিবারই এল সুখবর। স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে, রাজ্যে দ্বিতীয় দফার ‘কোভিশিল্ড’এর চালান আসতে চলেছে আগামী সপ্তাহেই।

স্বাস্থ্য ভবনের এক আধিকারিক জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, আগামী সপ্তাহেই আসবে করোনার ভ্যাকসিনের (Coronavirus Vaccine) দ্বিতীয় চালান। পুনের সেরাম ইন্সটিটিউট (Serum Institute of India) থেকেই আসবে ভ্যাকসিন। তবে কত ভ্যাকসিন আসতে চলেছে তা এখনও জানায়নি কেন্দ্র।

গত মঙ্গলবার রাজ্যে প্রথম দফায় প্রায় ৭ লক্ষ করোনা ভ্যাকসিন আসে রাজ্যে। স্পাইস জেটের কার্গো বিমানে ‘কোভিশিল্ড’ পৌঁছয় দমদম বিমানবন্দরে। এবার ভ্যাকসিন গাড়িতে থাকবে সিসিটিভি।

আরও পড়ুন-আর বারবার টিকিট কাটা নয়, এবার একটাই পাসে সরকারি বাস-ট্রাম-লঞ্চ

Advt

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...