Monday, May 11, 2026

বিমল-বিনয়কে আগামী ভোটে পাহাড় শিক্ষা দেবে, দাবি দিলীপ ঘোষের

Date:

Share post:

বিমল গুরুং ও বিনয় তামাং, উভয়কেই দার্জিলিং পাহাড়বাসী আগামী বিধানসভা ভোটে শিক্ষা দেবেন বলে দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার শিলিগুড়িতে এক জনসভায় বক্তৃতা দিতে গিয়ে দিলীপ ঘোষ এই কথা বলেছেন। তিনি বলেন, পাহাড়ের মানুষের আবেগ নিয়ে যাঁরাই খেলা করেছে, রাজনীতি করেছেন, তাঁরা বিমল গুরুং হন কিংবা বিনয় তামাং, সবাইকেই এবার দার্জিলিংয়ের সাধারণ মানুষ শিক্ষা দেবেন। এর পরেই দিলীপের দাবি, বিমল-বিনয়ের উপরে বিরক্ত হয়েই পাহাড়ের মানুষ এখন বিজেপির দিকে ঝুঁকেছেন।

কদিন আগেই বিমল গুরুংয়ের দল থেকে একাধিক প্রথম সারির নেতা বিজেপিতে যোগ দেন। দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তের হাত থেকে বিজেপির পতাকা নেন স্বরাজ থাপার মতো প্রথম সারির বিমল গুরুংপন্থী নেতাও। আরও কয়েকজন গুরুংপন্থী নেতা শীঘ্রই বিজেপিতে যোগ দেবেন বলে দাবি দলের।

এই অবস্থায়, শিলিগুড়িতে এসে জনসভা থেকে দিলীপ ঘোষের ওই ঘোষণায় সেই বিমল গুরুংয়ের দলে ভাঙনের জল্পনা আরও জোরদার হয়েছে। তবে বিজেপি রাজ্য সভাপতি তিন বছর আগে পাহাড়ে গিয়ে হামলার মুখে পড়ার বিষয়টি যে ভোলেননি তা মনে করিয়ে দেন। তাঁর অভিযোগ, পরিকল্পনা করে গুন্ডা লাগানো হয়েছিল তাঁর উপরে হামলার জন্য।

এদিন সভা মঞ্চে যোগদান মেলায় শীর্ষক অনুষ্ঠান হয়। সেখানে তৃণমূল কংগ্রেস থেকে কার্লোস লাকরা ছাড়াও বেশ কিছু সমর্থক বিজেপিতে যোগ দেন।

যদিও বিমল গুরুংয়ের তরফে দিলীপ ঘোষের মন্তব্যের বিষয়ে জানানো হয়েছে, বিজেপি পাহাড়ের মানুষের নিয়ে গত ১০ বছর ধরে যে প্রতারণা করে চলেছে, তার জবাব আগে নেবে দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্স। বিনয় তামাংয়ের দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজেপি পাহাড়ের দাবি ও আবেগকে মর্যাদা দিতে যা যা করবে প্রতিশ্রুতি দিয়েছিল তা করে দেখানোর পরেই দিলীপবাবুর দার্জিলিং নিয়ে কোনও মন্তব্য করার অধিকার রয়েছে।

আরও পড়ুন- দলনেত্রী প্রার্থী হতেই রাতারাতি নন্দীগ্রামে সব দেওয়াল ঐক্যবদ্ধ তৃণমূলের দখলে

Advt

Related articles

IPL: মাঠে মেজাজ হারালেন আরসিবি কোচ, কড়া পদক্ষেপ বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্লে অফের (play off) লড়াই যত জমে উঠছে, ততই বাড়ছে মাঠের উত্তেজনা। গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বইকে হারিয়ে...

‘ডবল লেয়ার’ নিরাপত্তা বলয়ে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু

নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু আধিকারীর (Shuvendu Adhikari) নিরাপত্তা নিয়ে 'অতি সতর্ক' প্রশাসন! নবান্ন সূত্রে খবর, আপাতত আগামী কয়েক মাস...

মোদির জ্বালানি-উপদেশ: আতঙ্ক তৈরি ও ব্যর্থতা ঢাকার চেষ্টা, দাবি বিরোধীদের

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি শান্ত হওয়া নিয়ে অনির্দিষ্টকালের অনিশ্চয়তা। সেই পরিস্থিতিতে দেশে যে জ্বালানি সংকট তা স্বীকার করে...

চন্দ্রনাথ-খুনে ৩ ধৃতের কতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) খুনের ঘটনায় বড়সড় সাফল্য পেল তদন্তকারী দল। মাত্র...