Tuesday, May 12, 2026

কৃষকদের নিয়ে ফের বিতর্কিত মন্তব্য কর্ণাটকের কৃষিমন্ত্রীর

Date:

Share post:

কৃষকদের নিয়ে ফের বিতর্কিত মন্তব্য করলেন কর্ণাটকের কৃষিমন্ত্রী বিসি পাতিল । তাঁর মন্তব্য , দুর্বল মনের কৃষকরাই আত্মহত্যা করেন।এর সঙ্গে সরকারের কোনও যোগ নেই।
আগেও এমন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন। ফের তার এই মন্তব্য ঘিরে চাঞ্চল্য ।
মাইসুরুতে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলে বসেন, “সরকারের নীতির জন্য কেউ এমন চরম সিদ্ধান্ত নেয় না। শুধুমাত্র কৃষকরাই নন, শিল্পপতিরাও তো আত্মহত্যা করেন। সব আত্মহত্যাকে কৃষক আত্মহত্যা বলা ঠিক না।

কর্ণাটকের কৃষিমন্ত্রী গত ৩ ডিসেম্বর কোড়াগু জেলার পোন্নাম্পেটে কৃষকদের জন্য আয়োজিত এক সভায় বলেছিলেন, যে কাপুরুষরা নিজের স্ত্রী ও সন্তানদের দায়িত্ব নিতে পারেন না, তাঁরাই আত্মহত্যা করেন।
রাজ্যের কংগ্রেস মুখপাত্র ভিএস উগরাপ্পা পাতিলের এই মন্তব্যটির তীব্র নিন্দা করে বলেন, এমন মন্তব্য করে তিনি কৃষকদের অপমান করেছেন। এবং এর জন্য তাঁর ক্ষমা চাওয়া উচিত। কৃষক আত্মহত্যা দেশের একটা অন্যতম সমস্যা। ঋণের বোঝায় জর্জরিত কৃষকরা বহু ক্ষেত্রেই কীটনাশক খেয়ে বা অন্যভাবে নিজেদের জীবনকে শেষ করে দিতে বাধ্য হন।

‘ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো’-র পরিসংখ্যান অনুযায়ী , শুধুমাত্র ২০১৯ সালেই ১০ হাজার ২৮১ জন কৃষক সারা দেশে আত্মহত্যা করেছেন। তা নিয়ে বিতর্ক ও দিল্লি সীমান্তের কৃষক আন্দোলনের আবহে ফের বিতর্ক উস্কে দিয়েছেন বিসি পাতিল।

Related articles

অসুস্থ মদন, হাসপাতালে ভর্তি করা হল কামারহাটির বর্ষীয়ান নেতাকে 

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। প্রস্রাবের সমস্যার কারণেই সোমবার (১১মে) রাতে তাঁকে...

চিকিৎসা পরিষেবায় শিল্পীদের সুবিধার্থে বড় পদক্ষেপ আর্টিস্টস ফোরামের

ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artist's Forum) সদস্যদের জন্য সুখবর। সংস্থার সঙ্গে যুক্ত...

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...