Monday, April 27, 2026

নয়া রেকর্ড গড়ল শেয়ার বাজার, ৫০ হাজারের গণ্ডি পার সেনসেক্সের

Date:

Share post:

করোনা ভীতিকে পিছনে ফেলে দেশের অর্থনীতির বাজার যে ক্রমশ ঊর্ধ্বমুখী সে খবর আগেই দিয়েছিল রয়েছে ব্যাংক। প্রতিদিনের শেয়ারবাজারের রিপোর্টে এবার দেখা যাচ্ছে তারই প্রতিফলন। মাঝে কিছুদিন সামান্য পতন ঘটেছিল শেয়ারবাজারে। তবে এবার সে ধাক্কা সামলিয়ে ক্রমাগত ঊর্ধ্বমুখী ভারতের শেয়ার বাজার। বৃহস্পতিবার অতীতের সব রেকর্ড ভেঙে ৫০০০০-এর গণ্ডি পার করেছে সেনসেক্স। বিনিয়োগকারীদের জন্য যা নিশ্চিত ভাবে স্বস্তির খবর।

ভারতে দুটি করোনা ভ্যাকসিনকে ছাড়পত্র পাওয়ার পর ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে টিকাকরণ কর্মসূচি। এর ঠিরপর শেয়ারবাজারে তার প্রতিফলন দেখা গেল। বৃহস্পতিবার শেয়ারবাজার দ্রুতগতিতে ৫০০০০ এর গণ্ডি পার করে ফেলে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৩৫৪.০৯ পয়েন্ট বা ০.৭১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫০,১৪৬.২১।

আরও পড়ুন:বিজেপিকে ভোট দেওয়ার জন্য গ্রামবাসীদের চাপ দিচ্ছে BSF, কমিশনকে নালিশ তৃণমূলের

থেমে ছিল না নিফটিও। বাজার খোলার সঙ্গে সঙ্গেই হুড়মুড়িয়ে বাড়তে থাকে এনএসই নিফটি (NSE Nifty)র সূচকও। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার ১০০.৪৫ পয়েন্ট বা ০.৬৯ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৪,৭৪৫.১৫। রিপোর্ট বলছে ব্যাংকিং সেক্টর, অটোমোবাইল আইটি সহ একাধিক ক্ষেত্রে বিপুল বিনিয়োগ হয়েছে এ দিন।

Advt

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...