Monday, May 25, 2026

ফের কাঠগড়ায় অর্ণব: প্রসার ভারতীর প্রায় ১০ কোটি টাকা ফাঁকি দেওয়ার অভিযোগ রিপাবলিক টিভির বিরুদ্ধে

Date:

Share post:

বেশ কিছুদিন ধরে রিপাবলিক টিভির (Republic Tv) ম্যানেজিং ডিরেক্টর অর্ণব গোস্বামীর ( Arnab Goswami) সময় একেবারেই ভালো যাচ্ছে না। এবার অর্ণব গোস্বামীর বিরুদ্ধে সরকারের প্রাপ্য কোটি কোটি টাকা ফাঁকি দেওয়ার অভিযোগ উঠল। অভিযোগ, প্রসার ভারতীর ( Prasar Bharati) মালিকানাধীন ডাইরেক্ট টু হোম সার্ভিসের ডিডি ফ্রি ডিশে (DD Free Dish ) বেআইনি সংযোগ নিয়ে রিপাবলিক টিভি অতিরিক্ত আরও ২ কোটি ২০ লক্ষ দর্শকের কাছে পৌঁছেছে।

 

প্রসার ভারতী সূত্রে খবর, অর্ণব যে প্রযুক্তি ব্যবহার করে ২ কোটির বেশি দর্শকের কাছে রিপাবলিক টিভিকে পরিচিত করিয়েছেন, ওই প্রযুক্তি ব্যবহারের জন্য সরকারের বাৎসরিক ৮ কোটি থেকে ১০ কোটি টাকা প্রাপ্য। অর্ণব কোনও টাকাই দেননি। উপরন্তু ২০১৭ সাল থেকে রিপাবলিক টিভি টানা দু’বছর বেআইনিভাবে চ্যানেল চালিয়েছে। ২০১৭ সালেই রিপাবলিক টিভির ইংরেজি চ্যানেলের সম্প্রচার শুরু হয়।

রিপাবলিক টিভির এই বেআইনি কারবার সম্প্রতি ধরা পড়েছে। এ ব্যাপারে রিপাবলিক টিভির প্রধান সম্পাদক অর্ণব এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি। তবে প্রশ্ন উঠছে, প্রসার ভারতী অধীনে থাকা এই বিশেষ প্রযুক্তি কীভাবে বেআইনিভাবে এতদিন ধরে ব্যবহার করলেন অর্ণব?

রিপাবলিক টিভি টানা দু’বছর এই বেআইনি সুযোগ ভোগ করার পরে বিষয়টি জানাজানি হওয়ায় একাধিক চ্যানেলের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে। ইতিমধ্যে প্রতিবাদকারীরা তথ্য ও সম্প্রচার মন্ত্রককে এ ব্যাপারে লিখিত অভিযোগ জানিয়েছেন। একই অভিযোগ জানানো হয়েছে প্রসার ভারতী কর্তৃপক্ষকেও।
সূত্রের খবর, ২০১৭ সালে রিপাবলিক টিভির সূচনার পর সরকারি সম্পত্তি এই প্রযুক্তি ২০১৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত ঢালাওভাবে ব্যবহার করেছে রিপাবলিক টিভি। এর ফলে রিপাবলিক টিভির প্রচার বেড়েছে। জানা গিয়েছে, এক্ষেত্রে রিপাবলিক টিভি আপলিঙ্ক করা হয়েছে বিশেষ প্রযুক্তিগত কৌশল ব্যবহারের মাধ্যমে।

আরও পড়ুন:নয়া রেকর্ড গড়ল শেয়ার বাজার, ৫০ হাজারের গণ্ডি পার সেনসেক্সের

Advt

 

Related articles

আরশোলাকে ভয়! CJP-র বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবিতে এবার সুপ্রিম কোর্টে মামলা

ককরোচ জনতা পার্টি বিরুদ্ধে এবার সিবিআই তদন্তের আবেদন। এই আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজা চৌধুরী নামে এক...

বদলাবে আবহাওয়া? দক্ষিণের জন্য অস্বস্তির সঙ্গে স্বস্তিরও পূর্বাভাস

একদিকে যখন প্রবল তাপ আর অস্বস্তিকর গরমে কাবু দক্ষিণবঙ্গ, তখন প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন। রবিবার পর্যন্ত বিভিন্ন...

শনিবারের পর আবার! ১১ দিনে সর্বোচ্চ বাড়ল পেট্রোল ডিজেলের দাম

লাগাম ছাড়া বললেও একে কম বলা হয়। জ্বালানি তেলের উপর যে কেন্দ্রের মোদি সরকারের কোনও নিয়ন্ত্রণই নেই আবারও...

জনতার দরবারে মুখ্যমন্ত্রী, শুনবেন অপূর্ণ প্রত্যাশা

আরও একটি সোমবার। আরও একটি জনতার দরবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বাংলার ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari) প্রতিশ্রুতি...