Wednesday, May 13, 2026

বিজেপিশাসিত রাজ্যে মদে নিষেধাজ্ঞা জারি করতে নাড্ডাকে আর্জি উমার

Date:

Share post:

বিজেপিশাসিত (Bjp) রাজ্যগুলিতে মদ নিষিদ্ধ করা হোক। বৃহস্পতিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে (Jp Nadda) টুইট করে এই দাবি জানিয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী (Uma Bharti)।
মধ্যপ্রদেশে (Madhya Pradesh) বিষমদ পানের জেরে বিভিন্ন সময়ে মানুষের মৃত্যু হয়েছে। সেই প্রেক্ষিতে উমার এই টুইটটি নিয়ে চলছে বিতর্ক।

এদিকে উমার যুক্তি, বিহারে (Bihar) মদ বন্ধ করে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) মহিলা ভোটারদের মন জয় করেছেন। এছাড়া মধ্যপ্রদেশে মদের দোকানের সংখ্যা নিয়ন্ত্রণ করা হবে। বাড়ানো হবে না মদের দোকানের সংখ্যা। টুইটে মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহানের এই সিদ্ধান্তের পক্ষে মত দিয়েছেন উমা। উমার মতে, মদ নিষিদ্ধ হলে শিশু ও মহিলাদের উপর অত্যাচারের মাত্রা কমবে।

আরও পড়ুন-রাজীব গান্ধীর হত্যাকারীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত কয়েকদিনের মধ্যেই

Advt

Related articles

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...