Saturday, March 14, 2026

বিরাট, রোহিতদের জন‍্য কড়া ফিটনেস আনল বিসিসিআই

Date:

Share post:

ভারতীয় ক্রিকেটারদের জন‍্য এক নতুন ফিটনেস পরীক্ষা আনল বিসিসিআই ( bcci) । সেই ফিটনেস পরীক্ষায় পাস করলে তবেই দলে সুযোগ পাবেন ক্রিকেটাররা। শুক্রবার এমনটাই জানানো হল বিসিসিআইয়ের তরফ থেকে।

অস্ট্রেলিয়ার( Australia ) বিরুদ্ধে টেস্ট সিরিজে চোট আঘাতে জর্জরিত হয় টিম ইন্ডিয়া। সেই কথা মাথায় রেখে এমনটাই সিদ্ধান্ত নেয় বিসিসিআই। আগে ক্রিকেটারদের ইয়ো ইয়ো টেস্ট করানো হত। এবার ইয়ো ইয়ো টেস্টের পাশাপাশি করত হবে স্পিড অ‍্যান্ড এনডিয়েরেন্স পরীক্ষা।

এই পরীক্ষায় ক্রিকেটারদের ২ কিলোমিটার দৌড়াতে হবে একটি নির্দিষ্ট সময়ের মধ‍্যে। ৮ মিনিট ৩০ সেকেন্ডের মধ‍্যে সম্পূর্ণ করতে হবে এই দৌড়। পেসারদের জন‍্য সময়সীমা ৮ মিনিট ১৫ সেকেন্ড।

ফেব্রুয়ারি মাস থেকে শুরু হচ্ছে ইংল‍্যান্ড সিরিজ( England)। ইংল‍্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ এবং টি-২০ সিরিজের আগে এই পরীক্ষায় পাস করতে হবে ক্রিকেটারদের। তবেই দলে সুযোগ পাবেন তারা। সে কথা ইতিমধ্যে ক্রিকেটারদের জানিয়ে দিয়েছে বিসিসিআই।

আরও পড়ুন:থাইল‍্যান্ড ওপেনের কোয়‍ার্টার ফাইনালে পিভি সিন্ধু , সমীর বর্মা

Advt

spot_img

Related articles

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...