Wednesday, May 13, 2026

জাভেদ আখতারের সঙ্গে বিরোধের জের, কঙ্গনাকে সমন মুম্বই পুলিশের

Date:

Share post:

মুম্বই পুলিশের কাছে বলিউডের বিশিষ্ট গীতিকার জাভেদ আখতার (Javed Akhtar) অভিনেত্রী কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) বিরুদ্ধে সম্মানহানি করার অভিযোগ আনেন। এই মামলায় কঙ্গনাকে সমন পাঠিয়েছে মুম্বই পুলিশ(Mumbai Police) । থানায় হাজিরা দিতে বলা হয়েছে কঙ্গনাকে।

করোনা (Corona) পর্বে ২০২০ সালের নভেম্বরে কঙ্গনা বনাম জাভেদ আখতারের বিরোধ প্রকাশ্যে আসে। সেইসময় জাভেদ আখতার অভিযোগ করেছিলেন, সুশান্ত সিং রাজপুতের (Sushant singh Rajput) মৃত্যুর ঘটনার সঙ্গে তার নাম জড়িয়ে দিচ্ছেন কঙ্গনা। এতে তিনি মর্যাদাহানির শিকার হচ্ছেন। সেইসময়ে জাভেদ আখতার এ ব্যাপারে পুলিশের কাছে অভিযোগও দায়ের করেন।
কঙ্গনার তার সঙ্গে হৃতিকের বিচ্ছেদপর্ব নিয়ে পাল্টা অভিযোগ করেছেন জাভেদ আখতার সম্পর্কে। কঙ্গনার অভিযোগ, রোশন পরিবারের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নিলে পরিণাম ভালো হবে না বলে জাভেদ তাঁকে কার্যত হুমকি দিয়েছিলেন। কঙ্গনা এই অভিযোগ দায়ের করার পর থেকে কঙ্গনার কঙ্কনার সঙ্গে জাভেদ আখতারের সম্পর্কের তিক্ততা বাড়ে।

সম্প্রতি এক আইনজীবী অভিযোগ করেছেন, সাম্প্রদায়িক ভেদাভেদ তৈরি করার চেষ্টা করছেন কঙ্গনা। এই ষড়যন্ত্রের সঙ্গে কঙ্গনা দিদি রঙ্গোলি চান্দেলও যুক্ত বলে ওই আইনজীবীর অভিযোগ।
অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিনেত্রী।
এ প্রসঙ্গে তাঁর পাল্টা প্রতিক্রিয়া, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে আক্রমণ করা হচ্ছে। তার বিরুদ্ধে যে অভিযোগগুলি তোলা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।

আরও পড়ুন:“পাল্টিবাজ” শুভেন্দু, আক্রমণ শানিয়ে আর কী বললেন সুশান্ত ঘোষ?

Advt

Related articles

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...