Friday, April 24, 2026

পদ্ধতিগত বেনিয়মে ইস্তফাপত্র গৃহীত হয়নি, রাজীবকে মন্ত্রিসভা থেকে সরালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফার কথা ঘোষণা করলেও রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajiv Banerjee) পদত্যাগে পদ্ধতিগত ত্রুটি হয়েছে৷ তাই রাজীবের পদত্যাগপত্র গ্রহণ না করে উল্টে তাঁকে মন্ত্রিসভা থেকেই সরালেন (Dismissed) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ (Mamata Banerjee)

নবান্নের(Nabanno) বক্তব্য, কোনও মন্ত্রী পদত্যাগ করলে তাঁর ইস্তফাপত্র প্রথমে পাঠাতে হবে মুখ্যমন্ত্রীর কাছে৷ নিয়ম এমনই৷ কিন্তু রাজীব বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে এই আইন মানা হয়নি৷ রাজীব প্রথমে রাজ্যপালের (Governor) কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে নবান্ন৷ সেই কারণেই মুখ্যমন্ত্রী রাজীবকে মন্ত্রিসভা থেকে অপসারণ করলেন৷ রাজীব যদিও দাবি করেছেন, কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির অফিসে গিয়ে খোদ মুখ্যমন্ত্রীর অফিসেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পদত্যাগপত্র তুলে দেন তিনি৷ রাজীব আরও দাবি করেছেন, শুক্রবার হরিশ চ্যাটার্জি স্ট্রিটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ইস্তফাপত্র তুলে দেওয়ার পর তিনি রাজভবনে গিয়েছিলেন৷

রাজভবন থেকে বেরিয়ে নিজের ইস্তফার কথা জানান রাজীব৷ বলেন, আড়াই বছর আগেই ইস্তফা দিতে চেয়েছিলেন তিনি৷ কান্নাতেও ভেঙে পড়েন ডোমজুড়ের বিধায়ক৷

আরও পড়ুন- দলবিরোধী কাজের অভিযোগ, তৃণমূল থেকে বহিষ্কার বৈশালীকে

Advt

Related articles

কেক কেটেও খেলেন না অর্জুন, জন্মদিনে ভক্তদের খুশি করলেন সচিন

ক্যালেন্ডারের পাতা বলছে আজ ২৪ এপ্রিল, ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar) জন্মদিন। শুক্রবার ৫৩ তম জন্মদিন সেলিব্রেট করছেন...

টলিপাড়ায় দুঃসংবাদ, চিরঘুমের দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা

শুক্রবারের সকালে টলিউডে দুঃসংবাদ। না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব দাশগুপ্ত (Biplab Dasgupta)। ৭৫ বছর বয়সী...

মনিপুরে গিয়ে ছবি তুলুন: মোদির নৌকাভ্রমণ নিয়ে মোক্ষম খোঁচা কুণালের, প্রথমদফা নিয়ে শাহকে কটাক্ষ

ভোরের কলকাতায় হুগলি নদীতে ক্যামেরা হাতে নৌকাবিহার প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। রাজ্যে দ্বিতীয় দফার প্রচারের মাঝে শুক্রবার...

শান্তি বৈঠকে টালবাহানা তেহরানের, হরমুজে ইরানি জাহাজে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের!

প্রথম দফার আলোচনা কার্যত ভেস্তে গেছে, দ্বিতীয় দফায় আমেরিকা- ইরানের এক টেবিলে বসার সম্ভাবনার (US- Iran Peace Talk)...