Sunday, May 31, 2026

মন্ত্রিত্ব ছাড়তেই সৌগত-শতাব্দীর নিশানায় রাজীব

Date:

Share post:

শুভেন্দু অধিকারী, লক্ষীরতন শুক্লর পর শুক্রবার মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুদিন ধরেই ‘বেসুরো’ ছিলেন বনমন্ত্রী। আজ মন্ত্রী পদে ইস্তফা দিলেন। এবার কি তিনি বিজেপিতে যোগ দেবেন? সেই বিষয়ে জল্পনা বাড়ছে। যদিও রাজীব বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কোনও কথা বলেননি। রাজীব বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা নিয়ে তাঁকে কটাক্ষ করেছেন সৌগত রায় থেকে শতাব্দী রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা।

রাজীব বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীত্ব ত্যাগের পর তাঁকে কটাক্ষ করেন তৃণমূল নেতা সৌগত রায়। রাজীবকে কটাক্ষ করে সৌগত বলেন, ‘রাজীব বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার বৈঠক থাকছিলেন না। কাজ না করে ফেসবুক লাইভ করছিলেন। ফেসবুক লাইভে যে কথাগুলি বলেছেন, সেটা দলের বিরুদ্ধে গিয়েছে। এই কথাগুলি তো মন্ত্রিসভায় বলতে পারতেন রাজীব। দলের তরফে বোঝানোর বোঝানোর চেষ্টা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় বহুবার কথা বলেছেন। না বুঝলে কী আর করব! দলের তরফে ব্য়বস্থা নিতেই হতে, নিজেই পদত্যাগ করেছেন। ভালোই হয়েছে।’ একই ভাবে রাজীবের বিরুদ্ধে বলতে ছাড়েননি তৃণমূল সাংসদ শতাব্দী রায়ও। তাঁর স্পষ্ট প্রতিক্রিয়া, অভিযোগ থাকলে দলের মধ্যে থেকেই মিটিয়ে ফেলা উচিৎ। যে এইভাবে ভোটের আগে দল ছাড়া বা দলকে বিপদে ফেলে, তাকে ‘গদ্দার’ বা ‘মিরজাফর’ বলাটাই শ্রেয়।

আরও পড়ুন- সবচেয়ে ভাল প্রস্তাবটাই দিয়েছে কেন্দ্র, বল এখন কৃষকদের কোর্টে : তোমর

Advt

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...