Tuesday, May 12, 2026

মুম্বইয়ের বিরুদ্ধে ০-১ গোলে হার ইস্টবেঙ্গলের

Date:

Share post:

শুক্রবার আইএসএলে( isl) মুম্বই সিটি এফসির( mumbai city fc) কাছে গোলে হারল এসসি ইস্টবেঙ্গল ( sc east bengal। ম‍্যাচের ফলাফল ১-০। এই হারের ফলে টানা সাত ম‍্যাচের অপরাজিত থাকার দৌড় শেষ করল রবি ফাউলারের দল।

শুক্রবার লিগ টেবিলের শীর্ষে থাকা মুম্বই সিটির বিরুদ্ধে প্রথম একাদশে ব্রাইটকে ছাড়াই দল সাজান লাল-হলুদ কোচ রবি ফাউলার। মুম্বইয়ের বিরুদ্ধে মাঘোমা, পিলকিংন্টনকে সামনে রেখে আক্রমণ সাজান তিনি। ম‍্যাচে এদিন লাল-হলুদ ব্রিগেড মুম্বইয়ের বিরুদ্ধে আক্রমণে গেলেও পাল্টা আক্রমণ চালায় হুগু বুমোস, লে ফন্দ্রেরেরা। ম‍্যাচের ২৭ মিনিটে মুম্বই সিটি এফসিকে গোল করে এগিয়ে দেন মুর্তাদা ফল।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আরও পরিনত দেখায় ইস্টবেঙ্গলকে। দ্বিতীয়ার্ধে স্টেইনম‍্যানকে বসিয়ে ব‍্রাইটকে নামান ফাউলার। ব্রাইট আসার পর আক্রমনে গেলেও গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় লাল-হলুদ ব্রিগেড। এই হারের ফলে ১৩ ম‍্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দশম স্থানে ইস্টবেঙ্গল। ১২ ম‍্যাচ খেলে ২৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে রইল মুম্বই সিটি এফসি।

আরও পড়ুন:সফল অ‍্যাঞ্জিয়োপ্লাস্টি, সুস্থ আছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়

Advt

Related articles

অসুস্থ মদন, হাসপাতালে ভর্তি করা হল কামারহাটির বর্ষীয়ান নেতাকে 

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। প্রস্রাবের সমস্যার কারণেই সোমবার (১১মে) রাতে তাঁকে...

চিকিৎসা পরিষেবায় শিল্পীদের সুবিধার্থে বড় পদক্ষেপ আর্টিস্টস ফোরামের

ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artist's Forum) সদস্যদের জন্য সুখবর। সংস্থার সঙ্গে যুক্ত...

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...