Friday, June 26, 2026

মেলেনি কেন্দ্রীয় স্বীকৃতি, ক্ষুব্ধ মাহেশের স্বাধীনতা সংগ্রামীর পরিবার

Date:

Share post:

দেশের স্বাধীনতা লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন শ্রীরামপুর মাহেশের বাসিন্দা ক্ষিতীশচন্দ্র রায় (Khitish Chandra Roy )। কিন্তু দেশ স্বাধীন হওয়ার এতগুলো বছর পরেও কেন্দ্রীয় সরকার (Central Government) তাঁকে স্বাধীনতা সংগ্রামীর প্রাপ্য স্বীকৃতি দেয়নি বলে অভিযোগ। ক্ষিতীশবাবুর স্ত্রী ঝর্ণাদেবী (Jharna Debi ) এখনও জীবিত। আর ২০০৫ সালে ক্ষিতীশবাবুর মৃত্যু হয়েছে।

দুই ছেলের মা বৃদ্ধা জানালেন, তার বড় ছেলে শ্রীরামপুর পুরসভার অস্থায়ী সাফাই কর্মী। নর্দমা সাফ করার কাজ করেন। অন্য ছেলে অটো চালান। যদিও সেটি তাঁর নিজস্ব নয়।

বাংলাদেশের ময়মনসিংহ (Mymensingh ) জেলার একটি গ্রাম্য স্কুলের শিক্ষক সতীন্দ্রচন্দ্র রায়ের (Satishchandra Roy) পুত্র ক্ষিতীশ ১৯২০ সালে জন্মগ্রহণ করেন। স্কুলের পাঠ শেষ করার পর মেজমামা ধীরেন রায়ের (Dhiren Roy) প্রেরণায় মহাত্মা গান্ধির (Mahatma Gandhi) নেতৃত্বে স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। পরে ১৯৪২ সালের শেষের দিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Roy) নেতৃত্বাধীন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে (Ina) যোগদান।

পরিবারের সদস্যরা জানালেন, রাজ্য সরকার তাঁকে স্বাধীনতা সংগ্রামী হিসেবে স্বীকৃতি দিলেও কেন্দ্রীয় সরকার প্রাপ্য স্বীকৃতি আজও দেয়নি। অবহেলিত অবস্থায় মৃত্যু হয়েছে বিশিষ্ট এই স্বাধীনতা সংগ্রামীর।

ক্ষিতীশ রায়ের স্ত্রী ঝর্ণা গৃহদেবতার পুজোর পাশাপাশি স্বামীর ছবিও পুজো করেন। তিনি বলেছেন, ”টাকাপয়সা চাই না। স্বাধীনতা সংগ্রামী হিসেবে কেন্দ্রীয় সরকার আমার স্বামীকে স্বীকৃতি দিক, শেষ বয়সে এই আমার একমাত্র কামনা।”

আরও পড়ুন:রাজনৈতিক সংঘর্ষে অশান্ত বেলুড়, চলল ‘বোমা-গুলি’

Advt

Related articles

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...