Sunday, June 7, 2026

পাঞ্জাব ম‍্যাচে তিন পয়েন্ট লক্ষ‍্য হাবিয়ার

Date:

Share post:

রবিবার আইলিগে ( i-league) চতুর্থ ম‍্যাচে খেলতে নামছে মহামেডান স্পোর্টিং ক্লাব ( mohammedan sporting club) । প্রতিপক্ষ রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি ( roundglass punjab fc)। রবিবারের ম‍্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে তিন পয়েন্ট পেতে আশাবাদী সাদা-কালো কোচ জোসে হাবিয়া।

আইলিগে প্রথম ম‍্যাচের পর বাকি দুই ম‍্যাচে ড্র করে সাদা-কালো ব্রিগেড। যার ফলে তিন ম‍্যাচে ৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে হাবিয়ার দল। অপরদিকে প্রথম ম‍্যাচে জয় পেলেও বাকি দুই ম‍্যাচ হারে পাঞ্জাব। ৩ ম‍্যাচে ৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ৮ স্থানে তারা।

রবিবার ম‍্যাচের আগে এই সব পরিসংখ্যান নিয়ে মাথা ঘামাতে রাজি নন মহামেডান কোচ। এদিন সাংবাদিক সম্মেলনে হাবিয়া বলেন,” পাঞ্জাব শক্তিশালী দল। ভাল খেলছে, জয় পাচ্ছে না। তবে আশাকরি ওদের বিরুদ্ধে আমরা তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ব। শেষ দুটো ম‍্যাচে আমরা এক পয়েন্ট করে পেয়েছি। তবে পাঞ্জাবের বিরুদ্ধে আমার দল ঘুরে দাড়াবে।”

আরও পড়ুন:ইনভেস্টর কম্পানি শ্রী সিমেন্টের পক্ষ থেকে আসেনি কোন চিঠি, জানালেন ইস্টবেঙ্গল ক্লাবের এক কর্তা

Advt

Related articles

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...