Monday, May 18, 2026

‘কঠোর অনুশীলন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাফল্য এনে দিয়েছে’ জানালেন সিরাজ

Date:

Share post:

অস্ট্রেলিয়ার( Australia ) বিরুদ্ধে মেলবোর্ন টেস্টে ( Melbourne test) অভিষেক ঘটে মহম্মদ সিরাজের ( mohammad siraj)। মহম্মদ শামি ( mohammad shami)চোট পেয়ে ছিটকে গেলে,তাঁর জায়গায় ভারতীয় দলে আসেন তিনি। আর অভিষেক ম‍্যাচেই নেন পাঁচ উইকেট। তারপর থেকে সংবাদরে শিরোনামে সিরাজ। দেশে ফিরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাফল্য পাওয়ার রহস্য সামনে আনলেন তিনি।

অস্ট্রেলিয়া সফরে যাওয়ার পরই বাবার মৃত্যুর খবর পান সিরাজ। সেই সময় দেশে না ফিরে, অস্ট্রেলিয়া থেকে দেশের হয়ে কর্তব্য পালন করেন তিনি। দ্বিতীয় টেস্টে শামির বদলে দলে জায়গা পান সিরাজ। অভিষেক ম‍্যাচেই নেন পাঁচ উইকেট। এরপর গ‍্যাব্বা টেস্টেও অজি ব‍্যাটসম‍্যানদের কালঘাম ছুটিয়ে দেন তিনি। দেশে ফিরে তাঁর এই সাফল্যের রহস্য নিজেই ফাঁস করলেন সিরাজ। সিরাজ বলেন,” প্রচুর অনুশীলনের ফলে অস্ট্রেলিয়ায় সাফল্য পাওয়া। লকডাউনে প্রচুর অনুশীলন করেছি। নিজেকে তৈরি করেছি। একটা স্টাম্প রেখে অনুশীলন করতাম।”

চলতি আইপিএল এ রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স বেঙ্গালোরের খেলেছেন সিরাজ। আইপিএলে জন‍্য নেওয়া প্রস্তুতি অস্ট্রেলিয়ায় সাফল‍্য এনে দিয়েছে বলে মনে করেন তিনি। ফেব্রুয়ারি মাস থেকে ঘরের মাটিতে শুরু হচ্ছে ভারত-ইংল‍্যান্ড সিরিজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দরন্ত প‍্যারফমেন্স করায় ইংল‍্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে জায়গাও করে নেন সিরাজ। ইংল‍্যান্ডের বিরুদ্ধে নিজেকে উজার করে দিতে মরিয়া তিনি।

আরও পড়ুন:অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আর অশ্বিনের

Advt

Related articles

দেবজ্যোতি মিশ্রের ‘আলোপাখির গান’, চাঁদের হাট জিডি বিড়লা সভাঘরে

সুরের কোনো সীমানা হয় না। দেশকাল ও ভাষার গণ্ডি পেরিয়ে সুরই মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। বাংলা তথা...

সংখ্যালঘু ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নেদারল্যান্ডসের কটাক্ষ, কড়া জবাব ভারতের

ভারতের গণতান্ত্রিক পরিকাঠামো, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সংখ্যালঘু অধিকার নিয়ে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন যে উদ্বেগ প্রকাশ করেছিলেন, তার...

কোর্টের লড়াইয়ে স্বস্তি বিসিসিআই, জ্বালানি সংকটের মধ্যেও চলবে আইপিএল?

মাঠের বাইরে কোর্টের লড়াইয়ে বড় জয় বিসিসিআই(BCCI)। আরটিআইয়ের (RTI) আওতায় পড়বে না ভারতীয় ক্রিকেট বোর্ড। ৮ বছর ধরে...

জাতীয় শিক্ষা নীতির আওতায় আসছে বাংলা, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পরেই জাতীয় শিক্ষা নীতির আওতায় আসছে বাংলা। রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা নিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী...