Saturday, March 14, 2026

বস্তা ভর্তি পোড়া টাকা উদ্ধার কালীঘাট থেকে, এলাকায় চাঞ্চল্য

Date:

Share post:

কালীঘাটের (Kalighat) মুখার্জি ঘাট সংলগ্ন এলাকা থেকে উদ্ধার বস্তা ভর্তি পোড়া টাকা। ঘটনাস্থলে উৎসাহী মানুষের ঢল। ইতিমধ্যে সেখানে পৌঁছেছে কালীঘাট থানার পুলিশ (Kalighat Police Station)। পোড়া টাকার মধ্যে যদি কোনও ভালো টাকা থাকে, তাই খুঁজতে ব্যস্ত স্থানীয়রা। ১০টাকা, ২০ টাকা, ৫০ টাকা ও ১০০ টাকা এবং ৫০০ টাকার নোটও রয়েছে বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর, এদিন একটি বস্তা আগুনে পুড়তে দেখেন স্থানীয়রা। সেই সময় তাঁদের সন্দেহ হলে তাঁরা বস্তার সামনে গিয়ে দেখেন টাকা রয়েছে বস্তার ভিতর। বস্তার মধ্যে ১০, ২০, ৫০, ১০০ , ৫০০ টাকার পাশাপাশি ছিল এক টাকার নোটও। এরপর তারা আগুন নেভানোর চেষ্টা করেন। তারমধ্যে পুড়ে গিয়েছিল অধিকাংশ নোটই। অবশিষ্ট টাকাগুলি বাছাই করে একটি ব্যাগে ভরার চেষ্টা করেন স্থানীয়রাই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পোড়া টাকার ব্যাগটি বাজেয়াপ্ত করে কালীঘাট থানার পুলিশ।

কোথা থেকে এল এই টাকা, টাকা পোড়ানোর চেষ্টাই বা কে করল, এই সব প্রশ্নের উত্তর এখনও জানা যায়নি। তদন্তে নেমেছে পুলিশ। এই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

আরও পড়ুন-‘বাংলায় আইনের শাসন নেই’, শীর্ষ আদালতে মামলা দায়ের করল বিজেপি

Advt

spot_img

Related articles

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...