Friday, June 26, 2026

‘বাংলায় আইনের শাসন নেই’, শীর্ষ আদালতে মামলা দায়ের করল বিজেপি

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে শাসকদল তৃণমূলকে(TMC) কোণঠাসা করতে সমস্ত রকম ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি(BJP)। সেই ধারা অব্যাহত রেখে এবার শীর্ষ আদালতে মামলা দায়ের করল গেরুয়া শিবির। তাদের অভিযোগ পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই। বিজেপির নেতাকর্মীদের ওপর লাগাতার হিংসা চলছে রাজ্যে। বিজেপি তরফে সুপ্রিম কোর্টে(Supreme court) দায়ের করা এই মামলার শুনানি হবে আগামীকাল সোমবার।

বিজেপি দায়ের করা মামলায় বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) প্রশাসন বিজেপি নেতাদের সুরক্ষা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ। সব জায়গায় তোষণের নীতি চলছে। বঙ্গে আইনের শাসন পুরোপুরি লুপ্ত হয়েছে। এই মামলার প্রেক্ষিতে বিজেপির হাতিয়ার গত ডিসেম্বর মাসে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP Nadda) কনভয় হামলার ঘটনা। অন্যদিকে সম্প্রতি রাজ্যে এসেই আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিয়ে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার অভিযোগ ছিল গত এক বছরে এই রাজ্যে ৩০০-‘র বেশি বিজেপি কর্মী খুন হয়েছেন। অথচ সেই সমস্ত মামলায় নিষ্ক্রিয়তা দেখাচ্ছে পুলিশ। অভিযোগ দায়ের হলেও কোনরকম গ্রেফতারের ঘটনা ঘটেনি। অমিত শাহ শুধুই নন প্রতিমুহূর্তে আইনশৃঙ্খলা নিয়ে অভিযোগের আঙুল তুলেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

আরও পড়ুন:ভিক্টোরিয়ার ঘটনাকে উচ্ছৃঙখল বানরের আচরণ বলে কটাক্ষ তৃণমূলের

অন্যদিকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা প্রসঙ্গে প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে বদ্ধপরিকর তারা। প্রয়োজনের অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী আনারও আভাষ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। এহেন অবস্থায় মাঝেই এবার আইনশঙ্খলা ইস্যুতে শীর্ষ আদালতে মামলা দায়ের করল গেরুয়া শিবির।

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...