Saturday, May 16, 2026

ইন্টারনেট বিভ্রাট: অন্তর্ঘাতের অভিযোগে সার্ভিস প্রোভাইডারকে ধমক মমতার

Date:

Share post:

আরম্ভের আগেই সমস্যা। সোমবার, পুরশুড়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার শুরুতেই ইন্টারনেট বিভ্রাট। তৃণমূলের স্যোশাল মিডিয়ার পেজে টেলিকাস্টে সমস্যা হয়। ঘটনায় ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গে সার্ভিস প্রোভাইডারকে ফোন করেন। রীতিমতো ধমক দেন। মমতা অভিযোগ করেন, সভা বানচালের চেষ্টা করা হচ্ছে।

এদিন, সভার শুরুতেই ইন্টারনেট বিভ্রাট শুরু হয়। প্রায় ১০ মিনিট পরিষেবা বন্ধ ছিল। ফেসবুক পেজে লাইভ টেলিকাস্ট হচ্ছিল না। এই ঘটনায় ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গে ফোন করেন সার্ভিস প্রোভাইডারকে। রীতিমতো ধমক দেন তিনি। তাঁর সভা বানচাল করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেেছন তৃণমূল নেত্রী। ফোনে তিনি বলেন, তাঁর সব নষ্টের চেষ্টা হলে তিনিও বসে থাকবেন না। পরে পরিষেবা চালু হওয়াতে সভা শুরু করেন মমতা।

আরও পড়ুন-রাজনীতির মাধ্যমেই জবাব দেব: ভিক্টোরিয়া-কাণ্ডে মন্তব্য মমতার

Advt

Related articles

কর্মীর বাড়ি থেকে প্রশাসনিক ভবন: তিন জেলায় হিংসার কাহিনী শুনলেন তৃণমূল প্রতিনিধিরা

নির্বাচনের পরে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার শিকার তৃণমূলের কর্মী থেকে তাঁদের পরিবার। বাদ পড়েনি নির্বাচিত সদস্যরাও। তৃণমূল...

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...