Sunday, May 3, 2026

অসুস্থ মন্ত্রী অরূপ রায়কে দেখতে হাসপাতালে রাজীব বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

গুরুতর অসুস্থ রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়কে (Arup Roy) দেখতে হাসপাতালে গেলেন সদ্য পদত্যাগী বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajiv Banerjee)। দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন রাজ্যের সমবায়মন্ত্রী৷

অরূপ রায়ের দ্রুত আরোগ্য কামনা করেন রাজীব। প্রসঙ্গত, রাজীব বন্দ্যোপাধ্যায় সম্প্রতি মন্ত্রিসভা ত্যাগের পর তাঁর প্রতি ক্ষোভ উগরে দিয়েছিলেন অরূপ রায়। হাসপাতাল থেকে বেরিয়ে এদিন রাজীববাবু বলেন, “এখন ভালোই আছেন মন্ত্রী। আমি চাই তিনি দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরুন।” প্রাক্তন বনমন্ত্রী পাশাপাশি বলেন,”উনি কাজের মানুষ,রাজনীতির মানুষ। তাই মানসিক চাপ থাকা স্বাভাবিক। সেই চাপেই অসুস্থ হয়েছেন, ঠিক হয়ে যাবেন তাড়াতাড়ি”৷ প্রসঙ্গত, সমবায় মন্ত্রী অরূপ রায়ের হার্টে একটি ব্লকেজ ধরা পড়েছে। স্টেন্ট-ও বসানো হয়েছে।

হাওড়ার তৃণমূল রাজনীতিতে অরূপ রায় এবং রাজীব বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সদ্ভাব নেই দীর্ঘ দিন ধরেই৷ একাধিকবার প্রকাশ্যে এসেছে রাজীব এবং অরূপ গোষ্ঠীর কোন্দল। তবে এদিন এ প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি রাজীব। প্রাক্তণ সতীর্থকে দেখে হাসপাতাল থেকে বেরিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ কোনও রাজনীতির কথা নয়৷ আমি অরূপ রায়কে সম্মান করি। তিনি ঘুমিয়ে ছিলেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। একটি স্টেন্ট বসানো হয়েছে তাঁর। আমি চাই দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরুন।” এদিকে উডল্যান্ডস হাসপাতাল (Woodlands Hospital) সূত্রে জানা গিয়েছে, অরূপ রায়ের হার্টে একটি ব্লকেজ রয়েছে। স্টেন্ট বসানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে অরূপ রায়ের অবস্থা স্থিতিশীল।

আরও পড়ুন-একুশের ভোটে রাজ্যে আসতে পারে হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

Advt

Related articles

দেড় ঘণ্টা বন্ধ CCTV, স্ট্রং রুমে ‘অজ্ঞাত পরিচয়’: ফলাফলের আগে লাগাতার বেনিয়ম!

হাতে ২৪ ঘণ্টাও নেই। ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বিজেপির যাবতীয় পরিকল্পনা যে ব্যর্থ হতে চলেছে, তা...

ISL মিটলেই আলভিদা ইস্টবেঙ্গল, বিদায়ী বার্তায় বিস্ফোরক অস্কার

জল্পনায় সিলমোহর। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বড় ঘোষণা ইস্টবেঙ্গল(East Bengal) কোচ অস্কার ব্রুজোর।আইএস এলের ৪ ম্যাচ পরেই ইস্টবেঙ্গল...

বায়ুদূষণ কমাতে বড় পদক্ষেপ বন্দর কর্তৃপক্ষের, হলদিয়ায় ১৬ কোটির ডাস্ট স্ক্রিন

শিল্পশহর (Industrial City) হলদিয়ায় (Haldia) বায়ুদূষণ সবসময়ই বড় সমস্যা। এবার সেই সমস্যা কমাতে বড় পদক্ষেপ নিল হলদিয়া বন্দর...

IPL: গুরুত্বপূর্ণ সময়ে ছুটি কাটাতে বিদেশে! বিতর্কে আরসিবি দল

আইপিএলের মধ্যেই বিতর্কে আরসিবি কয়েকদিন আগে গুজরাটের বিরুদ্ধে ম্যাচে ক্যাচ নিয়ে বিতর্ক হয়েছিল এবার টুনামেন্টের মধ্যেই ছুটি কাটাতে...