Friday, May 15, 2026

৭৭টি আসনে রফা বাম-কংগ্রেসের: কে কটা আসনে প্রার্থী দেবে?

Date:

Share post:

দুয়ারে কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। কিন্তু এখনও আসন রফা চূড়ান্ত করতে পারল না বাম-কংগ্রেস (Left-Congress)। শাসক তৃণমূল (Tmc) এবং বিরোধী বিজেপির (Bjp) বিরুদ্ধে লড়তে এ বার জোট বেঁধেছে অতীতের যুযুধান দুই দল। তবে দফায় দফায় বৈঠকের পরেও সোমবার 294টির মধ্যে মাত্র ৭৭টি আসনে (Seat) রফা হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, জট খুলতে কিছুটা নমনীয় বামফ্রন্ট। প্রথম দফার বৈঠকে কংগ্রেসের দাবি মানতে পারেনি বামেরা। তবে এখন যে তারা নমনীয় জট খোলাতেই তা স্পষ্ট।

সোমবার, আলোচনায় ৭৭টি আসন নিয়ে রফা সূত্রে পৌঁছতে পেরেছেন বাম-কংগ্রেস নেতৃত্ব। ২০১৬-র নির্বাচনে যে সব কেন্দ্র জোটের পক্ষে এসেছিল, সেই সব কেন্দ্রে যারা প্রার্থী দিয়েছিল, এবার তারাই প্রার্থী দেবে। সেই প্রেক্ষিতেই বামফ্রন্ট ৩৩টি ও কংগ্রেস ৪৪টি আসনে প্রার্থী (Candidate) দেবে।

কিন্তু বাকি ২১৭টি আসনের রফাসূত্র কবে হবে? সেটা খুঁজতে ফের ২৮ জানুয়ারি বৈঠকে বসবে বাম-কংগ্রেস। ওইদিনই আসনরফা চূড়ান্ত করার প্রস্তুতি নিচ্ছে দুই শিবির।

ইতিমধ্যেই দেরি হয়ে গিয়েছে। কংগ্রেস হাইকম্যান্ড সোনিয়া গান্ধী (Sonia Gandhi) নির্দেশ দিয়েছিলেন, যেভাবেই হোক এই মাসের মধ্যে আসন রফা চূড়ান্ত করে প্রচারের কাজে নেমে পড়তে হবে। সেই নির্দেশ অনুযায়ী 28 তারিখ আসন রফা চূড়ান্ত হবে বলে মনে করা হচ্ছে।

কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য (Pradip Bhattacharya) জানান, যদি কোনও আসন নিয়ে কোনও সমস্যা থাকে, তবে তা নিয়ে পয়লা ফেব্রুয়ারি ফের বৈঠকে বসবে দুই দল। এদিন কংগ্রেসের সঙ্গে আলোচনায় আগে বামফ্রন্টের তরফে আলাদা বৈঠক হয়। সূত্রের খবর, জানুয়ারি আসন রফা চূড়ান্ত করতে চাইছেন বাম নেতৃত্বও।

আরও পড়ুন- বিজেপি-সঙ্গ! নদিয়ার পার্থ’কে সরানো হলো তৃণমূলের পদ থেকে

Advt

Related articles

শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ! আদালতে বিস্ফোরক ইডি

একাধিক দুর্নীতি মামলায় ডিসি শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে আদালতে বিস্ফোরক ইডি। বৃহস্পতিবার রাতে ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের...

টানা জিজ্ঞাসাবাদের পরে একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে ২ কাউন্সিলর

একদিনে দুই তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) গ্রেফতারি ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে তাম্রলিপ্ত পুরসভার...

পালাবদল হতেই রাজ্যের তিন বড় প্রকল্পে অনুমোদন রেলমন্ত্রীর

রাজ্যে পালাবদল হতেই রেলের তিনটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের আমলে বারবার বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার...

IPL: দাদার থেকে টিপস পেলেন গিল! ইডেনের গ্যালারিতে তারকা অতিথিক3

শনিবার গুজরাট টাইটান্স কেকেআর(KKR) ম্যাচে আগে শুক্রবার ইডেনে তারকা অতিথি সিনিয়র গিল। শুক্রবার ইডেনে গুজরাট দল অনুশীলনে নামতেই ক্লাব...