Tuesday, May 12, 2026

ট্র্যাক্টর মিছিলে ব্যারিকেড ভাঙার চেষ্টা কৃষকদের, দিল্লি সীমান্তে পুলিশের সঙ্গে সংঘর্ষ

Date:

Share post:

কৃষক সংগঠনগুলির ট্রাক্টর মিছিল নিয়ে সংঘর্ষ পুলিশের সঙ্গে। সংগঠনের তরফে জানানো হয়েছিল, মিছিল হবে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ শেষ হলেই, তার আগে নয়। কিন্তু বাস্তবে ঘটল তার উল্টো ।
দিল্লি সীমান্তে কৃষক-পুলিশ সংঘর্ষ তৈরি হল । ব্যারিকেড ভেঙে কৃষকরা এগোনোর চেষ্টা করতেই লাঠিচার্জ করে পুলিশ। বিক্ষোভরত কৃষকদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের শেলও ফাটানো হয় ।
ইতিমধ্যে সিংঘু, টিকরি, গাজিয়াবাদ, চিল্লা সীমান্ত থেকে কৃষকদের ট্র্যাক্টর মিছিল দিল্লির অভিমুখে রওনা দিয়েছে ৷ নতুন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকরা দিল্লিতে প্রবেশ করার মুখে রাজধানীর উপকণ্ঠে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বলে জানা গিয়েছে । হরিয়ানা ও দিল্লির মাঝে সিঙ্ঘু সীমান্তের কাছে পাঁচ হাজারেরও বেশি কৃষক নির্ধারিত সময়ের আগেই এগিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই পুলিশ বাধা দেয় । এরপরই ব্যারিকেড ভাঙে বিক্ষোভরত কৃষকরা ।

Related articles

অসুস্থ মদন, হাসপাতালে ভর্তি করা হল কামারহাটির বর্ষীয়ান নেতাকে 

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। প্রস্রাবের সমস্যার কারণেই সোমবার (১১মে) রাতে তাঁকে...

চিকিৎসা পরিষেবায় শিল্পীদের সুবিধার্থে বড় পদক্ষেপ আর্টিস্টস ফোরামের

ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artist's Forum) সদস্যদের জন্য সুখবর। সংস্থার সঙ্গে যুক্ত...

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...