Monday, June 22, 2026

ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা কলকাতায়, গৃহহীন বেশ কয়েকটি পরিবার

Date:

Share post:

মঙ্গলবার ভোরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়। কড়েয়া থানা এলাকার একটি গ্যারাজে বিধ্বংসী আগুন লাগে। ক্ষতি হয়েছে গ্যারাজ সংলগ্ন আট-দশটি ঘর। দমকলের ৪টি ইঞ্জিনের চেষ্টায় দীর্ঘক্ষণ পর নিয়ন্ত্রণে এসেছে পরিস্থিতি।

জানা গিয়েছে, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ কালো ধোঁয়ায় ঢেকে যায় কড়েয়ার গুরুসদয় রোডের একাংশ। দাউদাউ করে জ্বলতে দেখা যায় সেখানকার একটি গ্যারাজ। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছনোর আগেই পুড়ে ছাই হয়ে যায় গ্যারাজ। আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন বেশ কয়েকটি ঘরেও। এরপর দমকলের ৪ টি ইঞ্জিন ঘটনাস্থলে গেলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। এরপর দমকলের ৪টি ইঞ্জিনের চেষ্টায় দীর্ঘক্ষণ পর নিয়ন্ত্রণে এসেছে পরিস্থিতি।

ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরগুলি। ফলে প্রজাতন্ত্র দিবসের সকালে গৃহহীন বেশ কয়েকটি পরিবার। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। দমকলের আধিকারিকরা জানিয়েছেন, কীভাবে আগুন লাগল পুরোপুরি নেভার পরই বলা যাবে। সেইসঙ্গে খতিয়ে দেখা হবে ওই গ্যারাজে অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল কি না।

আরও পড়ুন-মর্মান্তিক: কুসংস্কারের বশে নৃশংসভাবে দুই মেয়েকে খুন করলেন বাবা-মা!

Advt

Related articles

কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা থেকে স্বাস্থ্য-বিজেপি সরকারের প্রথম বাজেটে ঢালাও বরাদ্দ 

২০২৬-২৭ অর্থবর্ষে বিজেপি সরকারের (BJP Government) প্রথম পূর্ণাঙ্গ বাজেট (West Bengal Budget) পেশ হতেই কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা...

৩ ফ্রিজ অ্যাকাউন্ট খুলতে আদালতের দ্বারস্থ তৃণমূল

ফ্রিজ হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলি খুলতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস(TMC)। সোমবার দায়ের হল মামলা। তবে জরুরি শুনানির আবেদন...

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...