Saturday, March 14, 2026

ভ্যাকসিন নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থা নেবে প্রশাসন, নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের

Date:

Share post:

টিকা নিয়ে গুজব ছড়ালেই এবার করা আইনি ব্যবস্থা নেবে কেন্দ্র। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে এমনই নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ইতিমধ্যেই কোভ্যাক্সিন টিকা নিয়ে নানারকম গুজব ছড়াতে শুরু করেছে। বাদ যায়নি কোভিশিল্ড-ও। তবে এবার আর গুজব ছড়ালে ছাড় মিলবে না।

গত সপ্তাহে স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা চিঠি লিখে জানিয়েছেন, সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন টিকা নিয়ে গুজব বা অপপ্রচারকে কড়া হাতে দমন করুক। সেইসঙ্গে মহামারি প্রতিরোধ আইনে ভারতীয় দণ্ডবিধিতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করুক।

স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা চিঠিতে লিখেছেন, “আমি এটা জানাতে চাই যে, জাতীয় নিয়ন্ত্রক সংস্থা এই দুই ভ্যাকসিনকে সুরক্ষিত ও প্রতিষেধক হিসাবে অনুমোদন দিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে, বেশ কিছু গুজব এবং অপপ্রচার সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। যার ফলে কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে উঠছে প্রশ্ন। এই ধরনের গুজব ছড়ানোয় বেশিরভাগ মানুষের মধ্যে ভ্যাকসিন নিয়ে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে। তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে।”

আরও পড়ুন-এবার বিশ্ব-দরবারে রাজ্যের ‘দুয়ারে সরকার’ এবং ‘ পাড়ায় সমাধান’

Advt

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...