Sunday, March 15, 2026

“দাদা আমি সাতে পাঁচে”র প্যারডিতেই রুদ্রনীলকে খোঁচা অনিকেতের

Date:

Share post:

নিপাট গা বাঁচানো মধ্যবিত্ত বাঙালিকে ঠুকে লকডাউনে (Lockdown) কবিতা লিখে নিজেই তো আবৃত্তি করেছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। সেই আবৃত্তি দ্রুত ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় (Social Media)। তবে সম্প্রতি তাঁর রাজনৈতিক অবস্থান ঘিরে সেই কবিতায় রুদ্রনীলের বিরুদ্ধেই বুমেরাং হয়ে দাঁড়াচ্ছে। এবার সেই কবিতার প্যারোডি করে রুদ্রনীলকেই ঠুকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় (Aniket Chatterjee)। প্রথমে রুদ্রনীল ছিলেন বামে। তারপর এসেছিলেন বর্তমান শাসকদলে। সেখানে রীতিমতো সরকারি পদ পেয়েছিলেন। সম্প্রতি তিনি গেরুয়ার দিকে ঝুঁকে বিজেপি (Bjp) নেতাদের সঙ্গে বৈঠক করছেন। ভিক্টোরিয়ায় (Victoria) গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এই পরিবর্তনকেই তীব্র কটাক্ষ করে কবিতা পোস্ট করলেন পরিচালক অনিকেত।

সেখানে অনিকেত লিখছেন, “দাদা আমি সাতে পাঁচে থাকি না। লালবাতি গাড়ি চাই। 3 লাখি পদ চাই। সে সব তো ছাড়তেই পারি না। দাদা আমি সাতে পাঁচে থাকি না। তবে দেখেছি অনেক ভেবে, কী কোথায় পাওয়া যাবে, সে হিসেবের শেষে সে গোয়ালে কে কে যাবে, যদি লাভ থাকে সে হিসেবে, সেই সুযোগ কভু আমি ছাড়ি না। দাদা আমি সাতে পাঁচে থাকি না।”

এরপরে অনিকেত লিখছেন, দাদা আমি সাতে পাঁচে থাকি না। লালে লাল উড়িয়েছি নট বিপ্লবী। দিদির আচল ধরে বাগিয়েছে সবই। এবার গেরুয়া ধরে এমপি হবই আমি। আহা! দেব হতে সাধ কি মোর জাগে না? দাদা আমি সাতে পাঁচে থাকি না”। যেভাবে রুদ্রনীলের কবিতা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, ততই দ্রুত ভাইরাল হচ্ছে অনিকেত চট্টোপাধ্যায়ের এই প্যারোডিও। অনেকেই তাঁর পোস্টের তলায় রুদ্রনীলের প্রতি তীব্র কটাক্ষ এবং সমালোচনা করে অনিকেতের পক্ষ নিয়ে পোস্ট করছেন।

আরও পড়ুন:লালকেল্লায় কৃষক আন্দোলনের পতাকা ওড়ানোর সমালোচনা, কী বললেন কৃষক নেতারা?

Advt

spot_img

Related articles

অসুরক্ষিত পাত্রে পেট্রোল-ডিজেল বিক্রি নয়, গ্যাস সংকটের মাঝে নতুন নির্দেশ কেন্দ্রের

দেশজুড়ে গ্যাসের জন্য হাহাকারের মাঝে এবার কি সংকট পেট্রোল-ডিজেলেও? কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের (Ministry of Petroleum and Natural Gas...

অপেক্ষার অবসান, আজই বাংলা-সহ পাঁচ রাজ্যের ভোট ঘোষণা!

রবিবাসরীয় বিকেলে বাংলা-সহ ৫ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা! ৪টা নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডাকল জাতীয় নির্বাচন...

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...