Saturday, April 4, 2026

দিল্লিতে কৃষক বিক্ষোভ : অতিরিক্ত আধাসেনা মোতায়েনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

Date:

Share post:

দিল্লিতে কৃষক বিক্ষোভের পরই উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার দুপুরে কৃষকরা লালকেল্লায় ‘হামলা’ চালানোর পরেই প্রশাসনের শীর্ষস্তরের কর্তাদের সঙ্গে বৈঠক করেন শাহ। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা, দিল্লির পুলিশ কমিশনার এস এন শ্রীবাস্তব এবং আইবি প্রধানের মতো আধিকারিকরা। বৈঠক চলে প্রায় ঘণ্টা দেড়েক।

সূত্রের খবর, শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকেই শাহ দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নির্দেশ দেন। প্রয়োজনে আধাসেনা মোতায়েনেরও নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্রের খবর, অমিতের নির্দেশ মতোই দিল্লিতে ১৫ কোম্পানি অতিরিক্ত আধাসেনা মোতায়েন করা হতে পারে। এবং তা মূলত যে যে এলাকা দিয়ে কৃষকরা রাজধানীতে প্রবেশ করেছেন, সেই সেই এলাকাগুলিতে মোতায়েন করার পরিকল্পনা করা হয়েছে। এছাড়াও, সংবেদনশীল এলাকাগুলিতে পুলিশ এবং আধাসেনার রুটমার্চেরও নির্দেশ দেওয়া হয়েছে।

অমিত শাহের উচ্চ পর্যায়ের বৈঠক চলাকালীনই কৃষকরা লালকেল্লা চত্বর খালি করে দেয়। সেখান থেকে তারা নিজেদের বিক্ষোভস্থলে ফিরে যান। তাঁদের সাফ কথা, ‘আমরা যে বার্তা দিতে চেয়েছিলাম, সেটা দেওয়া হয়ে গিয়েছে। ‘ এরপর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল মেট্রো পরিষেবা। সিঙ্ঘু, গাজিপুর, টিকরি, মুকারবা চক, নাঙ্গলোইয়ের মতো এলাকায় বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবাও।

আরও পড়ুন : রাজধানীতে কৃষক আন্দোলন: বিচলিত মমতা, টুইটে আইন বাতিলের দাবি

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...