Wednesday, March 18, 2026

রাজ্যে আরও কমল সংক্রমণের হার, ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯৫ জন

Date:

Share post:

নিম্নমুখী করোনা সংক্রমণের গ্রাফ। যা স্বস্তিদায়ক বলেই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। মঙ্গলবার সন্ধেয় প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৬৮ হাজার ৬৫০।

এ দিন সংক্রমণের হার ১.১৬। যা সোমবার ছিল ১.৩৮ শতাংশ। অন্য দিকে, দৈনিক সুস্থতার চিত্রটাও বেশ ভাল। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০৯ জন। ফলে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৫২ হাজার ৪৯১। সুস্থতার হার ৯৭.১৬ শতাংশ। কমেছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯ জনের। মোট মৃতের সংখ্যা ১০ হাজার ১৩১।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ৩৬৭ জনের। এ দিন পর্যন্ত মোট ৭৮ লক্ষ ৭৬ হাজার ৮৯৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে। কলকাতায় দৈনিক মৃত্যুর সংখ্যাটাও অনেক কমে গিয়েছে। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ জনের। সেখানে উত্তর ২৪ পরগনায় ৩ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন-৬ নম্বর গেট টপকে ভিতরে ঢোকার চেষ্টা শিক্ষকদের, উত্তপ্ত বিধানসভা

Advt

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর চিঠির উত্তর নেই, আবার ৫ DIG বদল কমিশনের!

প্রশাসনিক পদ থেকে পুলিশের শীর্ষ পদ। রাজ্যে নির্বাচন কমিশনের ধারাবাহিক স্বেচ্ছাচারিতা অব্যাহত। একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

বিমানে হিডেন চার্জ! ৬০ শতাংশ ‘ফ্রি’ রাখার নতুন নির্দেশ

যাত্রীদের জন্য স্বস্তির খবর। বিমান সংস্থাগুলিকে কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে, এবার থেকে প্রতিটি উড়ানে অন্তত...

সাংসদ হলেন নীতীশ, দল ছাড়লেন ২৩ বছরের সঙ্গী কে সি ত্যাগী

নিজের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভার সাংসদ হওয়ার দিকে পা বাড়িয়েছেন। নীতীশের...

বাম জোটসঙ্গী হয়েই লড়াই: ঘোষিত CPIML-এর ১০ প্রার্থী

অস্তিত্ব সংকটে দাঁড়িয়েও নির্বাচনের আগে জেদ ছাড়তে নারাজ সিপিআইএম। যার ফলে একাধিক বাম শরিকদলের সঙ্গেই সংঘাত। তবে এই...