Saturday, May 23, 2026

অসুস্থ ‘পদ্মশ্রী’ নারায়ণ দেবনাথ, করা হল কোভিড পরীক্ষা

Date:

Share post:

‘পদ্মশ্রী’ সম্মান ঘোষণার ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই অসুস্থ হয়ে পড়লেন বিশিষ্ট কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ। তাঁর বয়স এখন ৯৭ বছর। বার্ধক্যের কারণে এমনিতেই নানা রোগ বাসা বেঁধেছে শরীরে। কমেছে দৃষ্টিশক্তিও। পরিবারিক সূত্রে জানা গিয়েছে, যেদিন ‘পদ্মশ্রী’ সম্মান পাওয়ার কথা নারায়ণবাবুকে  জানানো হয়, সেদিন থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছে। ঠান্ডা লেগে গিয়েছে। সর্দির কারণে বুকে কফও জমেছে। মঙ্গলবার রাতেই নারায়ণ দেবনাথকে হাসপাতালে ভর্তি করানোর কথা ভাবা হয়েছিল। সেই জন্য করোনা (Corona Virus) পরীক্ষা করানো প্রয়োজন। শিল্পীর শিবপুরের বাড়িতে গিয়ে তাঁর সোয়াব স্যাম্পেল সংগ্রহ করেছেন স্বাস্থ্যকর্মীরা। বৃহস্পতিবার পরীক্ষার রিপোর্ট আসবে। রিপোর্ট হাতে পাওয়ার পরই পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেবেন প্রবীণ শিল্পীকে হাসপাতালে ভর্তি করানো হবে কিনা।

নারায়ণ দেবনাথের জন্ম ১৯২৫ সালে হাওড়া জেলার শিবপুরে। পৈতৃক ভিটে ছিল বাংলাদেশের মুন্সিগঞ্জের বিক্রমপুরে। তবে তাঁর ছবি আঁকা শেখা ইন্ডিয়ান আর্ট কলেজের চিত্রকলা বিভাগে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের টালমাটাল সময়ের কারণে শেষ পর্যন্ত পড়াশোনা শেষ করতে পারেননি তিনি। কিন্তু তত দিনে রপ্ত করে ফেলেছেন আঁকাআঁকির যাবতীয় কলাকৌশল । কেরিয়ার শুরু প্রসাধন সামগ্রীর লোগো, মাস্টহেড আর সিনেমা কোম্পানির বিভিন্ন লিফলেটের কাজ করে। তারপরেই কাজ করার সুযোগ পান শুকতারা পত্রিকাতে। সেখানেই প্রথম তাঁর হাত থেকে সৃষ্টি হয় বাঁটুল দ্য গ্রেট ৷ তারপর একে একে নন্টে-ফন্টে ও হাঁদা ভোঁদা ৷ যা কালক্রমে বঙ্গজীবনের ইতিহাস হয়ে ওঠে। নারায়ণ দেবনাথের সৃষ্ট চরিত্রগুলো ধীরে ধীরে হয়ে ওঠে বাঙালির প্রানের মানুষ । মনের মানুষ। ২০১৩ সালে নারায়ণ দেবনাথকে ‘বঙ্গবিভূষণ’ পুরস্কারে সম্মনিত করে পশ্চিমবঙ্গ সরকার। পেয়েছেন সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারও।

Advt

 

Related articles

‘গোপন অ্যালগরিদম’, ১৫০ কেন্দ্রে জয়ের ব্যবধানের চেয়ে বেশি নাম বাদ! বাংলার ভোট নিয়ে কমিশনকে নিশানা অঞ্জলির

বাংলায় নির্বাচনের ফল ঘোষণার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গণনায় কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ করতে অস্বীকার...

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...