Monday, March 16, 2026

ভাল আছেন মহারাজ, দেওয়া হচ্ছে জেনারেল বেডে

Date:

Share post:

ভাল আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়( sourav ganguly)। বৃহস্পতিবার দুটো স্টেন্ট বসানোর পর সুস্থ আছেন মহারাজ। কোন নতুন করে সমস‍্যা হয়নি। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী দু একদিনের মধ‍্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বিসিসিআই প্রেসিডেন্টকে( bcci president )। শুক্রবার এমনটাই জানাল হাসপাতাল কতৃপক্ষ।

আরও পড়ুন:বিডব্লিউএফ ওয়ার্ল্ড ফাইনালে ফের হার সিন্ধু, শ্রীকান্তের

হাসপাতাল সূত্রের খবর, শুক্রবারই জেনারেল বেডে দেওয়া হবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সারাদিন ডাক্তারদের পর্যবেক্ষণে থাকবেন তিনি। যদি কোন সমস‍্যা না দেখা দেয়, তাহলে শনি বা রবিবার ছুটি দিয়ে দেওয়া হবে মহারাজকে। শুক্রবার আবারও কিছু পরীক্ষা হবে বলে জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ।

এদিন ডাক্তার আফতাব খান বলেন, ‘‘সৌরভ অনেকটাই সুস্থ। আজ আবার রুটিন চেকআপ হবে। করা হবে ইসিজিও। সব ঠিক থাকলে আগামী কালই ছাড়া পেয়ে যাবেন সৌরভ।”

Advt

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...