Tuesday, June 16, 2026

কৃষক আন্দোলন: শশী থারুর সহ ৭জনের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ যোগীর পুলিশের

Date:

Share post:

প্রজাতন্ত্র দিবসের দিন ট্রাক্টর মিছিলকে কেন্দ্র করে মিথ্যা তথ্য সোশ্যাল মিডিয়ায়(Social media) ছড়ানোর অভিযোগে শশী থারুর(Shashi Tharoor) সহ ৬ সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করল উত্তর প্রদেশ পুলিশ(UP Police)। তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে যার মধ্যে রয়েছে দেশদ্রোহিতার অভিযোগও। শুধু উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশও তাদের বিরুদ্ধে দুটি ধারায় মামলা দায়ের করা হয়েছে। আর এই ঘটনায় বেশ চাপে পড়ল কংগ্রেস।

জানা গিয়েছে প্রজাতন্ত্র দিবসের দিন পুলিশের গুলিতে এক আন্দোলনকারী কৃষকের মৃত্যু হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শশী থারুর। এহেন মিথ্যা তথ্যের বিরুদ্ধে নয়ডার এক বাসিন্দা প্রথম অভিযোগ দায়ের করেন ওই সাংসদের বিরুদ্ধে। পরে এই তথ্য প্রচার করার অভিযোগে রাজদীপ সরদেশাই, মৃণাল পাণ্ডে, বিনোদ জোসে, জাফর আগা, পরেশ নাথ ও অনন্ত নাথ নামে ৬ সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। নয়ডা পুলিশের তরফে জানা গিয়েছে, ‘অভিযোগপত্রে বলা হয়েছে সম্পূর্ণ পরিকল্পিতভাবে এই ভুল তথ্য প্রচার করা হয়েছিল যাতে রাজধানীতে দাঙ্গা সৃষ্টি হয় এবং একাধিক সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা পূর্ণ পরিস্থিতি তৈরি হয়।’

আরও পড়ুন:পুলিশ ও প্রশাসনিক আমলাদের রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে ফের টুইট রাজ্যপালের

শুধু তাই নয় ওই অভিযোগপত্রে আরও জানানো হয়েছে, ‘অভিযুক্ত ব্যক্তিরা ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ সিদ্ধির কারণেই এই কাজ করেছে।’ পাশাপাশি তাদের বিরুদ্ধে ওঠা আরো একটি অভিযোগে বলা হয়েছে, ‘অভিযুক্ত ব্যক্তিদের টুইটের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছিল। অভিযুক্তদের উস্কানিতেই আন্দোলনকারীরা লালকেল্লায় উপস্থিত হয় এবং ধর্মীয় ও অন্যান্য পতাকা উত্তোলন করা হয়। সাধারণ মানুষের কাছে পুলিশ ও সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি নষ্ট করতেই এই অপপ্রচার পরিকল্পিতভাবে চালিয়েছে অভিযুক্তরা।’ যদিও নিজের বিরুদ্ধে ওঠা এহেন অভিযোগের প্রেক্ষিতে কোনও মন্তব্য করতে চাননি কংগ্রেস সাংসদ শশী থারুর।

Advt

Related articles

মাটি চুরির অভিযোগ! অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR

'মাটি চুরি'র অভিযোগ! এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR দায়ের...

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের কাছে লিপস অ্যান্ড বাউন্ডসের তথ্য তলব ইডির 

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার প্রায় সাড়ে ১১ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদের পর এবার লিপস...

নেইমারকে নিয়ে বাড়ছে আশঙ্কা, চোটের উদ্বেগের মধ্যেই দিলেন সুখবর

মরক্কোর বিরুদ্ধে ড্র করে বিশ্বকাপের(World Cup) শুরুটা ভালো হয়নি ব্রাজিলের(Brazil) । গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নামার আগে ধাক্কা...

জেনে নিন মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ আপনি যদি সোনা বা রুপো...