Sunday, May 17, 2026

দিল্লির ইজরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণে চাঞ্চল্য

Date:

Share post:

দিল্লির (Delhi) আবদুল কালাম রোডের হাই সিকিউরিটি জোনে হঠাৎ বিস্ফোরণ (blast)। শুক্রবার ইজরায়েলি দূতাবাসের (Israeli embassy) কাছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কোনও হতাহতের খবর নেই। বিস্ফোরণের অভিঘাতে কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দিল্লি পুলিশের বক্তব্য, লো ইনটেনসিটি ব্লাস্ট হওয়ার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থলের প্রায় আড়াই কিলোমিটার দূরে বিজয়চকে এদিন বিটিং রিট্রিট উপলক্ষ্যে অনুষ্ঠান চলছিল। সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বিশিষ্টরা। যে জায়গায় বিস্ফোরণ ঘটানো হয়েছে তার চারদিকে বহু ভিভিআইপির বাসস্থান। প্রধানমন্ত্রীর বাসভবন, একাধিক দূতাবাস, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, কেন্দ্রীয় মন্ত্রী সহ একাধিক বিশিষ্ট মানুষের বাস ঘটনাস্থলের মাত্র কয়েক কিলোমিটারের মধ্যেই। এমন গুরুত্বপূর্ণ জায়গায় বিস্ফোরণের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা এলাকা কর্ডন করে রেখেছে পুলিশ ও আধা সামরিক বাহিনী। ঘটনার তদন্তে নেমেছে এনআইএ।

আরও পড়ুন- পিছু হটবেন না, ভয় পাবেন না আমরা আপনাদের সঙ্গে আছি : রাহুল

Advt

 

Related articles

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...