Wednesday, May 6, 2026

সৌরভের অপেক্ষায় সুধীর, টেস্ট ম‍্যাচ দেখতে কথা বলতে চান দাদার সঙ্গে

Date:

Share post:

ভারত- ইংল‍্যান্ড ( india vs england) ম‍্যাচ দেখতে দেওয়ার অনুরোধ করতে কলকাতায় বিসিসিআই প্রেসিডেন্ট ( bcci president )সৌরভ গঙ্গোপাধ্যায়ের ( sourav ganguly)সঙ্গে দেখা করতে এসেছিলেন সুধীর গৌতম( sudhir gautam)। কিন্তু কলকাতায় এলেও মহারাজের সঙ্গে দেখা করতে পারছেন না সুধীর। কারণ তিনি যেদিন কলকাতা শহরে পা রেখেছেন, সেদিনই দ্বিতীয়বার বুকে ব‍্যথা হওয়ার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন সৌরভ। বসেছে দুটো স্টেন্টও। তাই দাদার সঙ্গে দেখা করা হয়ে উঠছে না সুধীরের।

সুধীর ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকারের অন্ধ ভক্ত। সচিনের খেলা পৃথিবীর যেই প্রান্তে হতো সেখানেই পৌঁছে যেতেন তিনি। শুধু সচিন নন, ভারতীয় দলের খেলা যেখানেই হবে সেখানেই পৌঁছে যান সুধীর। কিন্তু করোনার কারণে স্টেডিয়ামে দর্শকদের ধোকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ৫ ফেব্রুয়ারি থেকে দেশের মাটিতে শুরু হচ্ছে ভারত- ইংল‍্যান্ড সিরিজ। সেই ম‍্যাচ দেখার জন‍্য সৌরভের কাছে অনুমতি নিতে এসেছিলেন সুধীর। কিন্তু মহারাজ হাসপাতালে ভর্তি হওয়ায় দেখা করে উঠতে পারছেন না তিনি।

ভারত-ইংল‍্যান্ড ম‍্যাচ দেখার জন‍্য সচিনের সঙ্গেও কথা বলেছেন সুধীর। কিন্তু সচিন তাকে জানিয়ে দিয়েছেন, যে এই বিষয় তিনি কোন সাহায্য করতে পারবেন না। এর পাশাপাশি সুধীরকে সচিন বলেন, কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়া চেন্নাই টেস্ট দেখার কোনও রকম পদক্ষেপ যেন না নেন সুধীর।”

শুধু তাই নয় সচিনের কাছে সুধীর আর্জি করেন, সৌরভের সঙ্গে কোনও ভাবে যোগাযোগ করে যেন তাঁর টেস্ট দেখার অনুমতি জোগাড় করে দেওয়া হয়। ভারত-ইংল‍্যান্ড টেস্ট ম‍্যাচ দেখার জন‍্য নাছোড় সুধীর। ম‍্যাচ দেখার জন‍্য দাদার থেকে অনুমতি নিয়েই কলকাতা ছাড়বেন তিনি। তাই সুধীর ঠিক করেছেন মহারাজ হাসপাতাল থেকে ছাড়া পেলে, তাঁর সঙ্গে দেখা করে টেস্ট খেলা দেখার অনুমতি নেবেন তিনি।

আরও পড়ুন:ভারতের বিরুদ্ধে নামার আগে সতর্ক ইংল‍্যান্ড, বিরাটকে নিয়ে আলাদা পরিকল্পনা গ্রাহামের

Advt

Related articles

রাজ্যে শান্তি ফেরানোর দাবি: মহাকরণে বিজেপি রাজ্য সভাপতি শমীক, পর্যবেক্ষক সুনীল

বাংলার নির্বাচন মানেই যে অশান্তির পরিবেশ তৈরি হওয়া, তা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।...

অবনমন বন্ধ না করলে আইনি পদক্ষেপ, AIFF-কে চিঠি মহমেডানের

অস্বাভাবিক ও সংক্ষিপ্ত মরশুমে অবনমন চালু করা অন্যায় এবং খেলাধুলার ন্যায্যতার বিরুদ্ধে! এই মর্মে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনকে...

শুভেন্দুর সঙ্গে দুই ডেপুটি, তাঁরা কারা?

উত্তরপ্রদেশ বিহার বা মহারাষ্ট্র মডেলেই বাংলায় মন্ত্রিসভা গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। অর্থাৎ মুখ্যমন্ত্রী (Chief Minister)...

পঁচিশে বৈশাখ বিগ্রেডে শপথ, মোদি-শাহসহ থাকবেন ২০ রাজ্যের মুখ্যমন্ত্রী: নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক শমীকের

সংখ্যা গরিষ্ঠ দল হিসেবে এবার সরকার গঠন করবে বিজেপি (BJP)। এখন প্রশ্ন কবে, কোথায়, কখন শপথগ্রহণ? মুখ্যমন্ত্রীই বা...