Thursday, May 14, 2026

রাজনীতিতে আসতে পারেন: “এখন বিশ্ববাংলা সংবাদ’কে জানালেন হুমায়ুন

Date:

Share post:

রাজনীতিতে যোগদানের জল্পনা বাড়িয়ে দিলেন সদ্য পদত্যাগ করা চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার হুমায়ুন কবীর। তাঁর পুলিশ কর্মজীবনে ইতি টানলেন হুমায়ুন। রবিবার তাঁর চুঁচুড়ায় সমস্ত কাজ সেরে বেরিয়ে যাওয়ার সময় ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’-এর মুখোমুখি হয়ে বেশকিছু প্রশ্নের উত্তর দেন।হুমায়ুন কবীর ইস্তফা দেওয়ার পরেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছিল যে তিনি এবার রাজনীতিতে যোগদান করতে পারেন। এদিন সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, এখন তাঁর লেখালিখির দিকে বেশি সময় দেবেন। আর যদি ভালো কোনো প্রস্তাব আসে তাহলে মানুষের জন্য কাজ করতে অবশ্যই রাজনীতির মঞ্চে আসতে পারেন।

রাজনীতিতে জাতপাতের ভেদাভেদকে ইস্যু করার বিষয় নিয়েও হুমায়ুন কবীর বলেন, এখন এটা প্রকট হচ্ছে যেটা উচিৎ না। কড়া হাতে আইন সামলানোর পাশাপাশির লেখালিখির জন্যও মানুষের কাছে বিশেষ পরিচিত হুমায়ুন কবীর।

পুলিশ কমিশনারের দায়িত্ব নেওয়ার পরেই কড়া হাতে অপরাধ দমন করেছেন হুগলি জেলায়। এবার জীবনে নতুন অধ্যায়। তবে এদিন চুঁচুড়া থেকে বেরিয়ে যাওয়ার সময় বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের সমালোচনা করেন প্রাক্তন পুলিশ কমিশনার। কারণ হুমায়ুন কবীর ইস্তফা দেওয়ার পরেই তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে সরব হন লকেট। সেই বিষয়ে হুমায়ুন অভিযোগ করেন, অসৎ সঙ্গে পরে এইসব বাজে কথা বলছেন লকেট; যার কোনো ভিত্তি নেই। তবে উল্লেখযোগ্য ভাবে ভালো প্রস্তাব এলে মানুষের জন্য কাজ করতে রাজনীতিতে আসতে পারেন হুমায়ুন।

আরও পড়ুন-দল ভাঙানোয় দাড়ি! নির্বাচনের আগে আর কাউকে নেবে না বিজেপি, জানালেন কৈলাস

Advt

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...