Tuesday, May 19, 2026

বাংলায় বিজেপির মুখ! নজিরবিহীনভাবে বাজেট অধিবেশনে প্রথম বক্তা লকেট

Date:

Share post:

বাংলায় বিজেপির মুখ লকেট চট্টোপাধ্যায়? পরিস্থিতি এবং ঘটনা সেই কথারই ইঙ্গিত দিচ্ছে। নজিরবিহীনভাবে সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় সরকার পক্ষের প্রথম বক্তা হচ্ছেন লকেট চট্টোপাধ্যায়। আর এখান থেকেই শুরু হয়েছে গুঞ্জন।

কেন এই গুঞ্জন? তার কারণ, সংসদে বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনার জন্য সাধারণভাবে অভিজ্ঞ এবং হেভিওয়েট নেতাদের মধ্যে থেকে কেউ বলেন। সেখানে লকেটের মতো প্রথমবারের সাংসদকে দলের প্রথম বক্তা করে আসলে বার্তা দিতে চাইছে বিজেপি। মঙ্গলবার থেকে বাজেট নিয়ে আলোচনা শুরু হবে। আর তার প্রথম বক্তার গুরুদায়িত্ব দেওয়া হয়েছে সাংসদ লকেটকে।

বিজেপির অন্দরের খবর, দেশের সামনে বাংলার মুখ হিসাবে তুলে ধরা হচ্ছে লকেট চট্টোপাধ্যায়কে। তার প্রথম পদক্ষেপ হিসাবে জাতীয় স্তর থেকে সংসদের বাজেট অধিবেশনকে বেছে নেওয়া হয়েছে। লকেট অবশ্য এই বাংলার মুখ করে তোলা প্রসঙ্গে না ঢুকে পরিষ্কার জানাচ্ছেন, দল যে গুরুদায়িত্ব দিয়েছে, তা পালন করার প্রস্তুতি নিচ্ছেন। লকেটের ভাষণে নিশ্চিতভাবে থাকবে বাংলার প্রসঙ্গ এবং বাংলাকে নিয়ে খোঁচা। দেশের বা সরকারের নীতির পাশাপাশি বাংলায় বিজেপির জয় কেন দরকার, তা তুলে ধরবেন। বলবেন বাংলা দেশের বাইরে নয়, বাংলাকে মূল স্রোতে আসতে হবে। তাই দরকার বিজেপি সরকার।

আর বিজেপির স্ট্র‍্যাটেজির কথা মাথায় রেখে তৃণমূলও তাদের কর্মপদ্ধতি কিছুটা বদলেছে। প্রথম বক্তা হিসাবে সিনিয়র নেতাদের কথা ভাবা হয়েছিল। লকেট প্রথম বক্তা হওয়ায় তৃণমূল কংগ্রেসের প্রথম বক্তা হবেন মহুয়া মৈত্র। তিনি পাল্টা লকেটের যুক্তিকে খণ্ডন করবেন, বলবেন বাংলার সরকারের ইতিবাচক দিকগুলির কথাও। যুক্তি-পাল্টা যুক্তি।

দেখার বিষয় বাংলায় ‘বিজেপির মুখ’ লকেট কী বলেন। পাল্টা মহুয়ার কাউন্টার শোনার জন্যও অপেক্ষা।

Related articles

মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটতে বাধ্য হচ্ছে রাজ্যের নয়া সরকার! কটাক্ষ কুণালের 

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন হলেও জনমোহিনী প্রকল্পের চেনা বৃত্ত থেকে বেরোতে পারছে না নতুন সরকার। ক্ষমতায় আসার আগে যারা...

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...