Tuesday, May 19, 2026

বেঙ্গালুরুর বিরুদ্ধে তিন পয়েন্ট লক্ষ‍্য ফাউলারের, লাল-হলুদে সই সার্থক, সৌরভের

Date:

Share post:

মঙ্গলবার আইএসএলে ( isl)বেঙ্গালুরু এফসির ( bengaluru fc) বিরুদ্ধে খেলতে নামছে এসসি ইষ্টবেঙ্গল( sc east bengal)। প্রথম লেগে এই বেঙ্গালুরুর বিরুদ্ধে ১-০ গোলে জিতেছিল ইস্টবেঙ্গল। মঙ্গলবার দ্বিতীয় লেগে সুনীলদের বিরুদ্ধে তিন পয়েন্ট চাইছেন লাল-হলুদ কোচ রবি ফাউলার।

শেষ ম‍্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছিল লাল-হলুদ শিবির। যার ফলে ১৪ ম‍্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দশম স্থানে ইস্টবেঙ্গল। ওপর দিকে ১৪ ম‍্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে অষ্টম স্থানে বেঙ্গালুরু এফসি। শেষ ম‍্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে ২-২ ড্র করে সুনীলের দল। তবে মঙ্গলবার বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামার আগে এসব নিয়ে ভাবতে নারাজ ফাউলার। বরং বিএফসির বিরুদ্ধে যে তিন পয়েন্টেই ফোকাসড তিনি।

এদিন সাংবাদিক সম্মেলনে ফাউলার বলেন,” বেঙ্গালুরুর বিরুদ্ধে তিন পয়েন্টর লক্ষ‍্যে নামবো। প্লে-অফে যাওয়ার রাস্তা এখন অনেক কঠিন। তাই এখন প্রতিটা ম‍্যাচ জিতে লিগ শেষ করাই লক্ষ‍্য আমাদের।” এদিন দলের প‍্যারফমেন্স নিয়ে ফাউলার বলেন,” ব্রাইট আসার পর দল অনেক ঘুরে দাড়িয়েছে। আমরা প্রতিটা ম‍্যাচে অনেক সুযোগ পাচ্ছি কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারছি না। বেঙ্গালুরু ম‍্যাচে যাতে সেই ভুল গুলো না হয়, সেদিকে নজর দেব।”

এদিকে সোমবার ইস্টবেঙ্গলের হয়ে সই করলেন মুম্বই সিটি এফসির ফুটবলার সার্থক গুলুই এবং সৌরভ দাস। এদিন দলে যোগ দিয়ে সার্থক বলেন, ইস্টবেঙ্গলে খেলা একটা স্বপ্ন। লাল-হলুদ জার্সি পরে মাঠে নামতে মুখিয়ে তিনি। একই কথা বলেন সৌরভ দাস।

আরও পড়ুন:ভারতের ঐতিহাসিক জয়ের প্রশংসা নির্মলার বাজেটেও

Advt

Related articles

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ডাক তৃণমূল বিধায়ককেও 

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) চলতি সপ্তাহে উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। রাজ্যে পূর্ববর্তী সরকারের এই...

মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটতে বাধ্য হচ্ছে রাজ্যের নয়া সরকার! কটাক্ষ কুণালের 

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন হলেও জনমোহিনী প্রকল্পের চেনা বৃত্ত থেকে বেরোতে পারছে না নতুন সরকার। ক্ষমতায় আসার আগে যারা...

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...