Friday, May 8, 2026

দলিত কিশোরীকে পাঁচ মাস ধরে গণধর্ষণে অভিযুক্ত ১৭ বিজেপি কর্মী, প্রতিবাদ কংগ্রেসের

Date:

Share post:

এক দলিত কিশোরীকে টানা ৫ মাস ধরে ধর্ষণের(dalit girl gang rape) অভিযোগে গ্রেফতার করা হলো ৮ জনকে। ঘটনাটি ঘটেছে কর্নাটকের চিকমাগালুরে। পুলিশ জানিয়েছে, ওই কিশোরীর বয়স ১৫ বছর। ওই কিশোরীর কাকিমা – সহ মোট ১৭ জন এই ঘটনায় জড়িত। জানা গিয়েছে ওই অভিযুক্তদের সকলেই বিজেপি নেতা কর্মী বলে পরিচিত। ফলে গোটা ঘটনায় তদন্ত দাবি করেছে কংগ্রেস। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি তোলা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে।

জানা গিয়েছে, পাথরের খাদানে কাজ করছিল ওই কিশোরী। সেই সময় তাকে ধর্ষণ করে গিরিশ নামের এক বাস চালক । এরপর অভি নামে এক যুবক ওই কিশোরীকে ধর্ষণ করে। অভি গোটা ঘটনার ভিডিও তুলে কিশোরীকে হুমকি দিতে থাকে। শুধু তাই নয় কিশোরীকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

 

কিশোরীর পরিবারের তরফ থেকে জেলা শিশু কল্যাণ কমিটি কে সব জানানো হয়। গত ৩০ জানুয়ারি শ্রীঙ্গেরি থানায় জেলা শিশু কল্যাণ কমিটির চেয়ারম্যান ধর্ষণ এবং যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন। মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, ১৫ বছর বয়সী এক কিশোরীকে প্রায় ৫ ধরে ১৭ জন মিলে লাগাতার গণধর্ষণ করেছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের তালিকায় আছে কিশোরীর কাকিমা, পাথর খাদানের ম্যানেজার ছাড়াও আরও ১৫ জন। অভিযুক্তদের মধ্যে বেশিরভাগই বিজেপির নেতা কর্মী। পকসো আইন সহ ভারতীয় দন্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। গোটা ঘটনায় রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছে কংগ্রেস।

Advt

 

 

Related articles

রাজ্যে পালাবদলের জের! শীর্ষ আদালতে আরও তিন সপ্তাহ পিছিয়ে গেল ডিএ মামলা 

রাজ্যে দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতার পালাবদলের রেশ এবার পৌঁছল সুপ্রিম কোর্টেও। দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা বা ডিএ...

মাধ্যমিকে পাশের হারে কলকাতাকে টেক্কা জেলার, পাশের হারে শীর্ষে কালিম্পং

প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Result)। পাশের হার ৮৬.৮৩ শতাংশ। জেলাভিত্তিক পাশের হারে দক্ষিণবঙ্গ কে টেক্কা দিয়েছে...

আজ মাধ্যমিকের ফলপ্রকাশ,পর্ষদের ওয়েবসাইট – অ্যাপ থেকে ডাউনলোড করা যাবে স্কোরকার্ড

স্কুল জীবনের জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে আজ। শুক্রবার সকাল ন'টার কিছু পরে সাংবাদিক বৈঠক...

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...