Wednesday, May 13, 2026

‘মারাঠি নন কন্নড় ছিলেন ছত্রপতি শিবাজী’, ঠাকরেকে তোপ কর্ণাটকের উপমুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মহারাষ্ট্র(Maharashtra) নন, আদতে তিনি কর্নাটকের (Karnatak)মানুষ। ছত্রপতি শিবাজী(Chhatrapati Shivaji) প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী গোবিন্দ করজোল(Govinda Karjol)। শুধু তাই নয়, মহারাষ্ট্র ও কর্ণাটকের সীমান্ত বিরোধের কথা বলার সময় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে(Uddhav Thakre) এক হাত নিয়ে তিনি জানান, ঠাকরে ইতিহাস জানেন না। মারাঠা রাজা ছত্রপতি শিবাজি মহারাজ একজন ‘কন্নাদিগ’।

গত ২৭ জানুয়ারি মুম্বইয়ে একটি বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে কর্ণাটক ও মহারাষ্ট্রের সীমান্ত প্রসঙ্গে উদ্ধব ঠাকরে বলেন, ‘কর্ণাটকের মারাঠিভাষী লোকরা কারওয়ার, বেলাগাভি এবং নিপানিতে বেশি। যতদিন না কয়েক দশক পুরানো মামলায় ভারতের শীর্ষ আদালত রায় দেয়, ততদিন এই অঞ্চলগুলিকে ‘কেন্দ্রশাসিত অঞ্চল’ হিসাবে ঘোষণা করা উচিত।’ পাশাপাশি মামলা চলাকালীন বেলগাওমের নাম পরিবর্তন করে কর্ণাটক সরকারের বেলগাভি রাখার তীব্র বিরোধিতা করেন ঠাকরে। এই ঘটনাকে আদালত অবমাননা বলেও তোপ দাগেন।

আরও পড়ুন:আপাতত আরও ৩ মাস হিমঘরে NRC-CAA

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর মন্তব্যের পাল্টা দিয়ে এরপর রবিবার সরব হন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী গোবিন্দ করজোল। তিনি বলেন, ‘ঠাকরে ইতিহাস জানেন না। শিবাজির পূর্বপুরুষ বেলিয়াপ্পা কর্ণাটকের গাদাগ জেলার সোরাতুরের বাসিন্দা ছিলেন। গাদাগে যখন খরা হয় তিনি (বেলিয়াপ্পা) মহারাষ্ট্রে চলে এসেছিলেন। শিবাজি তাঁর পরিবারের চতুর্থ প্রজন্ম ছিলেন।’ তবে এখানেই শেষ নয়, এ নিয়ে কর্ণাটকের অপর উপ মুখ্যমন্ত্রী লক্ষ্মণ সাবাদি করজোলকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, মুম্বইয়ের কর্ণাটকের অংশ হওয়া উচিত এবং সুপ্রিম কোর্ট তার রায় না দেওয়া পর্যন্ত ওই শহরটিকেই কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করা উচিত।

Advt

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...