Wednesday, March 18, 2026

মোদির মঞ্চে থাকছেন না, দলবদলের জল্পনায় জল ঢাললেন দেব

Date:

Share post:

সামনেই বাংলার হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন (Assembly Election)। তার আগে চলতি মাসের ৭ ফেব্রুয়ারি একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদি (Narendra Modi)। জানা গিয়েছে, এই সফরে একটি দলীয় সভাও করতে পারেন তিনি। সেখানে ঘাটালের তৃণমূলের (TMC) অভিনেতা-সাংসদ (Actor-MP) দীপক অধিকারী (Dipak Adhikary) ওরফে দেবকে (Dev) আমন্ত্রণ জানানো হয়েছে। একজন সাংসদকে সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণে কোনও বাধা অথবা জল্পনা নেই।

তবে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ’র দাবি, মোদির অনুষ্ঠানমঞ্চে থাকবেন শিশির অধিকারী, দেব। এবং সেখানে দেবকে নিয়ে জোর জল্পনা শুরু হয়। তাহলে কি টলিপাড়ার শীর্ষ অভিনেতা দল বদল করছেন? কিন্তু সেই জল্পনা উড়িয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন দেব। জানিয়ে দিলেন, তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে অপারগ।

প্রসঙ্গত, লদিয়ায় নতুন এলপিজি ইমপোর্ট টার্মিনাল এবং দোবধি- দুর্গাপুর ন্যাচারাল গ্যাস পাইপলাইনের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীর৷ পাশাপাশি আরও একটি প্রকল্পের শিলন্যাস করবেন তিনি৷ অনুষ্ঠানের আমন্ত্রপত্রে কাঁথির সাংসদ শিশির অধিকারী, তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর পাশাপাশি মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ এবং ঘাটালের সাংসদ দেবকেও আমন্ত্রণ জানানো হয়েছিল৷

আরও পড়ুন- কনিষ্কর ভাইরাল ভিডিওর পর্দা ফাঁস! ‘উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট’ বলে তীব্র কটাক্ষ ‘হিন্দু সংহতি’র

Advt

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...